শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

ঢাকার বিশ্বমানের ফিজিওথেরাপি সেন্টার ব্যাক ইন মোশন এখন খুলনার ডুমুরিয়ায়! শুভ উদ্বোধনের মধ্যে দিয়ে যাত্রা শুরু

খান আরিফুজ্জামান(নয়ন), ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৯ সময় দেখুন
৮২

ঢাকার বিশ্বমানের ফিজিওথেরাপি সেন্টার ব্যাক ইন মোশন এখন খুলনার ডুমুরিয়ায়। বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০২৬ উপলক্ষে ব্যাক ইন মোশন লিমিটেড নামের ঢাকার বিশ্বমানের ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার(৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টায় ডুমুরিয়া উপজেলার টিপনায় ব্যাক ইন মোশন ফিজিওথেরাপি সেন্টারের সেমিনার হলে অনুষ্ঠিত এ উদ্বোধনী ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাক ইন মোশন ফিজিওথেরাপি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও ডক্টর অফ অস্টিওপ্যাথিক মেডিসিন ইউএসএ ম্যানেজিং ডিরেক্টর এন্ড চিফ মেডিকেল কনসালটেন্ট ডাঃ মোঃ আবদুল্লাহ ইউসুপ।

ব্যাক ইন মোশন ফিজিওথেরাপি খুলনা শাখার উপদেষ্টা মাষ্টার শফিকুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন ডক্টরেট ইন ফিজিক্যাল থেরাপি ইউএসএ চেয়ারম্যান এন্ড চিফ ফিজিওথেরাপি কনসালটেন্ট ড. তাজিয়া সরদার।

ব্যাক ইন মোশন ফিজিওথেরাপি খুলনা শাখাটি ডুমুরিয়ার খুলনা- সাতক্ষীরা মহাসড়ক সংলগ্ন নতুন রাস্তার পশ্চিমে টিপনায় অবস্থিত। ব্যাক ইন মোশন ফিজিওথেরাপি এই সেন্টারে প্যারালাইসিস, প্রতিবন্ধকতা ও বিশেষ যত্ন এবং ব্যথা নিরাময় ও জয়েন্ট রিহ্যাব বিষয়ে বিশ্বমানের ফিজিওথেরাপি দেয়া হয়।

ব্যাক ইন মোশন ফিজিওথেরাপি সেন্টারটি পরিচালিত হচ্ছে একটি সুদক্ষ চৌকস টিমের সমন্বয়ে যার নেতৃত্বে রয়েছেন ফিজিওথেরাপি সেন্টারের চেয়ারম্যান ড.তাজিয়া সরদার।

অনুষ্ঠানের আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে ব্যাক ইন মোশন ফিজিওথেরাপি সেন্টারের শুভ উদ্বোধন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি আবু বকর সাঈদ। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD