শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

ডুমুরিয়ায় উপজেলা পর্যায়ে দলিত সম্মেলন অনুষ্ঠিত

ডুমুরিয়া(খুলনা) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ সময় দেখুন
৫৩

খুলনার ডুমুরিয়ায় উপজেলা পর্যায়ে দলিত সম্মেলন (গণসচেতনতা) অনুষ্ঠিত হয়েছে। ক্রিশ্চিয়ান এইড ইউরোপিয়ান ইউনিয়ন, মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে এবং গ্রুপ সদস্যদের অংশগ্রহণে জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় বুধবার সকাল ১১ টায় ডুমুরিয়ার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদুর রহমান। সভায় প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস। দলিতের ম্যানেজার সমীর কুমার পান্ডের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহসেনা ফেরদৌসী, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ আরশাফুল কবির, ডুমুরিয়া সদর ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ন কবির বুলু, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক রতন কুমার বিশ্বাস, এস আই দীপন কুমার ঘোষ, স্বাস্থ্য পরিদর্শক আনিসুজ্জামান। বক্তব্য রাখেন দলিতের ফিন্যান্স এন্ড এ্যাডমিন অফিসার রিপন সরকার, ফিল্ড ভলেন্টিয়ার ইতিকা সরকার, জেসমিন নাহার, ফুলমালা দাস, চয়ন দাস, শান্তিলতা দাস, সাংবাদিক খান আরিফুজ্জামান নয়ন, দলিতের দেবাশীষ দাস, মমতা বিশ্বাস, সাগর সরদার, ঝরনা দাস, লক্ষী রানী দাস, মুক্তি দাস, বিপ্লব দাস প্রমুখ।
সভায় ৮০ টি কমিউনিটি গ্রুপের ১৬০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
দলিত সম্মেলনের মূল লক্ষ্য ছিল দলিত অনগ্রসর অংশীজন এবং সরকারি কর্মকর্তাদের সাথে যোগসূত্র স্থাপনের মাধ্যমে সেবায় প্রবেশাধিকার বৃদ্ধি পাবে এছাড়া প্রতিপাদ্য বিষয় ছিল শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান দলিতে ও সমান অধিকার, সুযোগের সমতা চাই বৈষম্য আর নয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD