শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

ঝালকাঠিতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির জেলা কমিটি গঠিত

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৭ সময় দেখুন
৭৭

অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির ঝালকাঠি জেলা শাখা গঠিত হয়েছে। কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির অফিস কক্ষে ২৩ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ সকাল ১১ ঘটিকায় জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক কর্মচারী রফিকুল ইসলামের সভাপতিত্বে এই কমিটি গঠন করা হয়। উক্ত সভায় আহবায়ক নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মু: আল আমীন বাকলাই। সদস্য সচিব নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা  সমবায় কর্মকর্তা মো: শহিদুল হক। কমিটির যুগ্ন আহ্বায়ক নির্বাচিত হয়েছেন যথাক্রমে মো. আবু বকর (ঝালকাঠি সদর) , মু: আলাউদ্দিন খান (নলছিটি), আব্দুস সোবাহান (রাজাপুর) আব্দুল হক (কাঠালিয়াসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছ। এতে অন্যান্যদের মধ্যে রয়েছেন মো রফিকুল ইসলাম, আ. ওহাব, মো আলমগীর হোসেন ( সাবেক নাজির), মো আতাহার আলী, মো হারুন অর রশিদ, গাজী আব্দুস সালাম, শাফায়াত হোসেন, মুজিবুল হক, ওমর ফারুক, মিজানুর রহমান, হান্নান মিয়া, মকবুল হোসেন, সেলিনা বেগম, আলমগীর হোসেন ডাকুয়া, এবিএম ফয়জুর রহমান, নুরুল হক প্রমুখ।
এই কমিটি গঠনের উদ্দেশ্য সম্পর্কে সভাপতি মু: আল-আমীন বাকলাই বলেন অবসরপ্রাপ্ত যে সমস্ত কর্মচারীরা সরকারের নিকট ১০০% পেনশন বিক্রি করে চলে এসেছেন, সরকার তাদেরকে ১৫ বছর পর পুনরায় পেনশন প্রদান করছেন, অথচ আমাদের ৫০% পেনশন বাধ্যতামূলকভাবে কেটে নিলেও সেই পেনশন ফেরত দিচ্ছেন না। আমরাও চাই ১০০% পেনশন বিক্রয়কারীদের যেভাবে ১৫ বছর পর পুনরায় ফেরত দেয়া হয়েছে তদ্রুপ আমাদের থেকে বাধ্যতামূলক কেটে রাখা ৫০% ফেরত দেয়া হোক। আমরা সরকারের নিকট দাবি জানাচ্ছি ন্যূনতম পেনশন ২০ হাজার টাকা ও নূন্যতম চিকিৎসা ভাতা ১০ হাজার টাকা করার জন্য। এছাড়াও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া এই সমিতির মাধ্যমে আদায় করার বিষয়ে আলোচনা হয়। ঝালকাঠি জেলার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী  কল্যাণ সমিতির কর্মকর্তা কর্মচারীদের প্রায় ৫০ জন সদস্য ও সদস্যা এই সভায় উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD