জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে ঘুষ ও দুর্নীতির অভিযোগের খোঁজে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২ টার সময় দুদকের একটি দল জামালপুর পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করেছে। অভিযানের সময় অফিসের বিভিন্ন কার্যক্রম, পাসপোর্ট সেবা প্রদান প্রক্রিয়া এবং ঘুষ-দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।
অভিযান সূত্রে জানা যায়, পাসপোর্ট করতে আসা সাধারণ সেবাপ্রার্থীদের কাছ থেকে ঘুষ নেওয়া, দালালের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযান শেষে দুদকের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে দুদকের অভিযানের খবর ছড়িয়ে পড়লে পাসপোর্ট অফিসে সেবাপ্রার্থী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।


Leave a Reply