শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

জামালপুরে প্রতিবন্ধী শাহীনকে দেওয়া হলো উপজেলা প্রশাসনের উপহার।

প্রতিবেদকের নাম
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ২৫৬ সময় দেখুন
২৭

জামালপুরে প্রতিবন্ধী শাহীনকে দেওয়া হলো উপজেলা প্রশাসনের উপহার

মোঃ আনোয়ার হোসাইন বিশেষ প্রতিনিধি, জামালপুর।

জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের প্রতিবন্ধী শাহীন জীবন জীবিকার জন্য যুদ্ধ করে যাচ্ছে। বিষয়টি জানতে পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে প্রতিবন্ধী শাহীনকে ক্রয় করে দেওয়া হয় একটি অটোরিক্সা। বুধবার উপজেলা প্রশাসনের এই উপহার প্রতিবন্ধী শাহীনের হাতে তুলে দেন জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর হায়দার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন, উন্নয়ন সংঘের পরিচালক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলম, এসপিকে এর নির্বাহী পরিচালক মোঃ এনামুল হক প্রমুখ।। অটোরিক্সা উপহার পেয়ে কান্নাজড়িত কণ্ঠে প্রতিবন্ধী শাহীন বলেন, এই অটোরিক্সা আমাদের জীবন সংগ্রামকে লাঘব করবে এবং অর্থনৈতিকভাবে সাবলম্বী হতে সহায়তা করবে। আমরা ইউএনও’র জন্য দোয়া করি। তিনি আরো ভালো কাজ করে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী বলেন, অসহায় প্রতিবন্ধী শাহীনের বিষয়টি জানতে পেরে সমাজসেবা ও বিভিন্ন এনজিও’র মাধ্যমে তার কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে একটি অটোরিক্সা ক্রয় করে দেওয়া হয়। আশা করি এর মাধ্যমে সে সাবলম্বী হতে পারবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD