শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

জামালপুরে দৃষ্টান্ত,নিজ অর্থায়নে বংশাই নদীর জরাজীর্ণ বাঁশের সাঁকো কাঠের সেতুতে রূপান্তর করলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ

আল বিল্লাল খান, জামালপুর প্রতিনিধি।।
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৬ সময় দেখুন
১২৫

জামালপুর সদরের ১৪ নং দিগপাইত ইউনিয়নের চকপাড়া পেঁচামানিক এলাকায় বংশাই নদীর ওপর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়ে একটি মজবুত কাঠের সেতু নির্মিত হয়েছে। আজ এক উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ফিতা কেটে এই সেতুর শুভ উদ্বোধন করেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও দিগপাইত ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. ছানোয়ার হোসেন সোহাগ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১ নং ও ২ নং ওয়ার্ডের পূর্ব পার দিগুলি চকপাড়া পেঁচা মানিক সংলগ্ন অর্থনৈতিক অঞ্চল আদর্শ বটতলা ইপিজেড এলাকার বংশাই নদীর ওপর নির্মিত এই জরাজীর্ণ বাঁশের সাঁকোটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল। প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, নারী, পুরুষ ও মসজিদের মুসল্লিদের চরম ঝুঁকি নিয়ে এই নদী পার হতে হতো। অসাবধানতাবশত সাঁকো থেকে পা পিছলে নিচে নদীতে পড়ে গিয়ে প্রতিনিয়ত ঘটত নানা দুর্ঘটনা। এযাবৎকাল কোনো স্থানীয় জনপ্রতিনিধি বা সমাজসেবক এই সাঁকোটি সংস্কারে এগিয়ে আসেননি। ফলে এলাকাবাসীর ক্ষোভ ও দুর্ভোগ চরম আকার ধারণ করেছিল।
এমতাবস্থায় এলাকাবাসী তরুণ রাজনৈতিক নেতা মো. ছানোয়ার হোসেন সোহাগের কাছে একটি টেকসই যাতায়াত ব্যবস্থার দাবি জানান। জনগণের দুর্ভোগ লাঘবে তিনি সম্পূর্ণ নিজ উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে বংশাই নদীর জরাজীর্ণ বাঁশের সাঁকোটির স্থলে এই মজবুত কাঠের সেতু নির্মাণ করে দেন। শুধু এই সেতুই নয়, ইতিপূর্বেও তিনি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের খানাখন্দে ভরা বেহাল রাস্তাঘাট নিজস্ব অর্থায়নে সংস্কার করে জনগণের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন।
আজকের এই কাঠের সেতু উদ্বোধনকে কেন্দ্র করে চকপাড়া, পেঁচামানিক ও ছোনটিয়াসহ আশেপাশের কয়েক গ্রামের মানুষের মাঝে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,— দিগপাইত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ ফরিদ, সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক কাজী, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল মন্ডল, বিশিষ্ট বিএনপি নেতা আলী আজগর, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ কালাম মাস্টার, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন এবং স্থানীয় মেম্বারবৃন্দ। এছাড়াও স্থানীয় ছাত্রদলের নেতাকর্মী, মানবাধিকার কর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আস্থার প্রতীক ছানোয়ার হোসেন সোহাগ
সেতুটি উদ্বোধন শেষে মো. ছানোয়ার হোসেন সোহাগ বলেন, “এই এলাকার মানুষের দীর্ঘদিনের কষ্ট আমি নিজে দেখেছি। মানবতার খাতিরে এবং জনস্বার্থে বংশাই নদীর ওপর এই কাজটি করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি সবসময় দিগপাইত ইউনিয়নবাসীর পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। আপনারা দোয়া ও সমর্থন দিলে এই জরাজীর্ণ কাঠের সেতুটিকে ভবিষ্যতে পাকা ব্রিজে রূপান্তর করার প্রতিশ্রুতি দিচ্ছি।”
উল্লেখ্য, ঐতিহ্যবাহী মামুন স্মৃতি পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং জামালপুর সরকারি আশেক মাহমুদ ডিগ্রি কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী এই তরুণ নেতা দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সেবায় নিয়োজিত আছেন। তিনি গোপীনাথপুর সরকার বাড়ির সর্বজনশ্রদ্ধেয় মরহুম রফিকুল ইসলাম সরকারের দ্বিতীয় সন্তান। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়াসামগ্রী বিতরণসহ নানা সামাজিক কাজের কারণে ইতোমধ্যে ইউনিয়নের সাধারণ ভোটারদের মাঝে তাকে নিয়ে ব্যাপক ইতিবাচক সাড়া ও আলোড়ন সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর মতে, পরিচ্ছন্ন ভাবমূর্তি ও সুদীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কারণে আসন্ন ১৪ নং দিগপাইত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মো. ছানোয়ার হোসেন সোহাগই তাদের একমাত্র আস্থার প্রতীক।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD