জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) জামালপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।পবিত্র কুরআন থেকে তেলওয়াত দিয়ে অনুষ্ঠানটি উদ্বোধন করেন। সভায় নবনিযুক্ত আহ্বায়ক ও সদস্য সচিবকে ফুল দিয়ে বরণ করে নেন জেলা শাখার নেতৃবৃন্দ।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএম জামালপুর জেলা শাখার আহ্বায়ক মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সদস্য সচিব মো. আব্দুল মোতালেব। সভাটি সঞ্চালনা করেন জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মীর মো. লাল মিয়া।এ সময় জামালপুর জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিচিতি সভায় নেতৃবৃন্দ পরস্পরের সঙ্গে পরিচিত হন এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার বিষয়ে আলোচনা করেন।সভায় জেলা শাখার নেতৃবৃন্দ নবনিযুক্ত আহ্বায়ক ও সদস্য সচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।আলোচনা সভায় বক্তারা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত রাষ্ট্র গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।
সভা শেষে নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


Leave a Reply