শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

জামালপুরের সরিষাবাড়ীতে জামাইকে পিটিয়ে আহত করলো শ্বশুর

নিজস্ব প্রতিবেদক।।
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ সময় দেখুন
৪০

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া গ্রামে পারিবারিক বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে জামাতা মো. আলহাজ্ব উদ্দিনের ওপর অতর্কিত হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী জামাতার মা মোছা. আছিয়া বেগম বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ নিয়ে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, বিলবালিয়া গ্রামের মো. আনিছুর রহমান ফকিরের ছেলে মো. আলহাজ্ব উদ্দিনের সঙ্গে একই গ্রামের মোছা. হিয়া খাতুনের প্রায় তিন বছর আগে প্রেমঘটিত বিষয়ের জেরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় ৭ লাখ টাকা দেনমোহরে বিবাহ হয়। বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে মতবিরোধ চলে আসছিল। এরই জেরে গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত সাড়ে ১১টার দিকে বিলবালিয়া এলাকার ইসমাইল হোসেন লিটন মাস্টারের বসতবাড়ির সামনে এই হামলার ঘটনা ঘটে।
​ঘটনার দিন সমাধানের আশায় স্থানীয় মাতাব্বরদের অপেক্ষায় থাকা অবস্থায় বিবাদীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে ১নং বিবাদী হিয়া খাতুনের বাবা-মা ও চাচা-চাচি দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে জামাতা আলহাজ্ব উদ্দিনের ওপর হামলা চালান। অভিযুক্তরা তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে মাথা ফাটিয়ে রক্তাক্ত করেন এবং শরীরের বিভিন্ন স্থানে নীলফুলা জখম করেন। এ সময় তাঁর গলায় থাকা ১১ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় আহত জামাতাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
​ভুক্তভোগী আলহাজ উদ্দিন বলেন, “বিয়ের পর থেকেই আমার শ্বশুর হাফিজুর আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। গত ১৬ সেপ্টেম্বর স্ত্রীর সাথে চাকরির ট্রান্সফার সংক্রান্ত কাগজপত্র নিয়ে কথা কাটাকাটির জেরে আমি বাজারে চলে যাই। পরে বাড়ি ফিরে দেখি স্ত্রী বাড়িতে নেই। খোঁজ নিয়ে জানতে পারি সে প্রতিবেশী ইসমাইল হোসেন লিটন মাস্টারের বাড়িতে অবস্থান করছে। আমি সেখানে গিয়ে লিটনের মেয়েকে তাকে বাড়ি পাঠিয়ে দিতে বললে তারা বলেন, আমার বাবা আসুক, মীমাংসা করে তারপর নিয়ে যাও। এর মধ্যে আমার শ্বশুর-শাশুড়ি এবং চাচা শ্বশুর ও চাচী শাশুড়ি এসে হাজির হন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে স্টিলের লাইট ও লোহার পাইপ দিয়ে আমার মাথায় ও পিঠে আঘাত করেন।”
​প্রত্যক্ষদর্শী ইসরাত জাহান লিমা জানান, তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার পর আলহাজ্বের স্ত্রী আমাদের বাড়িতে আশ্রয় নেন। পরে আলহাজ্ব তাকে নিতে এলে তার স্ত্রী যেতে অস্বীকৃতি জানান পরে হিয়া খাতুনের মা বাবা আসলে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে আলহাজকে মারধর করেন তারা।
​অপরদিকে, অভিযুক্ত হাফিজুর রহমানের বাড়িতে তাকে বা তার ভাই মুখলেসুর রহমানকে পাওয়া যায়নি। তবে হাফিজুরের স্ত্রী (শাশুড়ি) জামাতার বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে বলেন, “জামাই খারাপ, আমার মেয়েকে মারধর করে, তাই আমরা মেরেছি।”
​এ বিষয়ে সরিষাবাড়ী থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।​এই নেককারজনক ঘটনার সুস্থ সমাধান ও আইনের সঠিক হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় এলাকাবাসী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD