June 28, 2026, 8:33 pm
শিরোনাম :
মাদারগঞ্জে ভ্যান চালক ফাঁসীতে ঝুলে আত্মহত্য জামালপুরের সরিষাবাড়ীতে সরকারি রাস্তা বন্ধ,অবরুদ্ধ ১৬ পরিবার,প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি ত্রাণ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতায় প্রশংসিত জলঢাকার পিআইও নাহিদুজ্জামান তারাগঞ্জে ৫ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা: মাঠে আছেন বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরাও রংপুরে হোটেলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর নুজশাত জাহানের মৃত্যু: গ্রেপ্তার সাকিন ১ দিনের রিমান্ডে টুঙ্গিপাড়ায় ১,৩০০ কৃষকের হাতে বিনামূল্যে বীজ-সার ও কৃষি উপকরণ ৪ কোটি ৮০ লাক্ষ টাকার ই’য়া’বা নিয়ে খাজানগরের মুজাই ড্রাইভার সহ আটক ৫ ফুটবল ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে টানা ৭ ম্যাচে গোলের মহাকাব্য লিখলেন মেসি কটিয়াদীতে প্রবাসী শফিকুলকে কুপিয়ে হত্যা,এলাকায় থমথমে পরিস্থিতি ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণির বিলাসবহুল জীবনযাপন নিয়ে জনমনে তৈরি হয়েছে নানা কৌতূহল ও প্রশ্ন

চুয়াডাঙ্গায় স্যানিটারী ন্যাপকিন ও ঔষধ সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • Update Time : Tuesday, July 15, 2025
  • 597 সময় দেখুন

চুয়াডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তার আওতায় স্যানিটারি ন্যাপকিন ও ঔষধ সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তার আওতায় স্যানিটারি ন্যাপকিন ও ঔষধ সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ জুলাই চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জহিরুল ইসলাম চুয়াডাঙ্গা পৌরসভায় প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তার আওতায় আয়োজিত স্যানিটারি ন্যাপকিন, পুষ্টিসমৃদ্ধ খাবার ও ঔষধ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গর্ভবতী মায়েদের মাঝে পুষ্টিসমৃদ্ধ খাবার ও ফুলকেয়ার ট্যাবলেট বিতরণ করা হয়। একইসাথে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রয়োজনীয় ঔষধ সামগ্রী সরবরাহ করা হয় এবং পৌরসভার অন্তর্গত সকল মাধ্যমিক বিদ্যালয়ের বালিকাদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। জেলা প্রশাসক এ সময় স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং নারীদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

উক্ত অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে একটি আকস্মিক পরিদর্শন পরিচালনা করেন। তিনি স্কুলের শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম এবং সামগ্রিক অবস্থা পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে “অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেলাই প্রশিক্ষণ-২০২৫” কর্মসূচির উদ্বোধন করেন। এই প্রশিক্ষণ কর্মসূচি ১৫ দিনব্যাপী চলবে, যা জেলার অনগ্রসর জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD