শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের দিনব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশগ্রহণ।

প্রতিবেদকের নাম
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১০৮০ সময় দেখুন
৮৭

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের দিনব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশগ্রহণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

আজ ১৭ জুলাই চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম দিনব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

দিনের শুরুতে তিনি দামুড়হুদা উপজেলাধীন ৮১ নং নূতন বাস্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও উত্তম চর্চা বিষয়ক শিক্ষক ও অভিভাবকবৃন্দের সাথে আয়োজিত সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় তিনি প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-অভিভাবক সহযোগিতা এবং শিশুবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রয়োজনীয়তা বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

পরবর্তীতে তিনি হাউলী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করে ভূমি সেবা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন এবং সেবা প্রদানের ক্ষেত্রে জনসাধারণের সন্তুষ্টি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পরে তিনি হাউলী আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন এবং প্রকল্পভুক্ত পরিবারের জীবনমান, আবাসন ব্যবস্থা ও সরকারি সহায়তার বাস্তবায়ন অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

এছাড়া তিনি দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য সেবা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরবর্তীতে তিনি দামুড়হুদা উপজেলাধীন জাগরণী চক্র এনজিওর কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং তাদের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন।

উক্ত পরিদর্শনকালে জেলা প্রশাসক, চুয়াডাঙ্গার সাথে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব তিথি মিত্র, দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব কে এইচ তাসফিকুর রহমান এবং জেলা প্রশাসকের কার্যালয়, চুয়াডাঙ্গার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আবদুল্লাহ আল নাঈম

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD