শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদার নাটুদায় আষাঢ়ের বৃষ্টিতে খালবিল থইথই।মাছ ধরায় গ্রামীণ জনপদে জমছে উৎসবের আমেজ।

প্রতিবেদকের নাম
  • Update Time : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৩৩৪ সময় দেখুন
২৬

চুয়াডাঙ্গার দামুড়হুদার নাটুদায় আষাঢ়ের বৃষ্টিতে খালবিল থইথই।মাছ ধরায় গ্রামীণ জনপদে জমছে উৎসবের আমেজ

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার নাটুদায় আষাঢ়ের শুরুতেই ভারী বর্ষণে খালবিল, নদীনালা পানিতে থইথই করে উঠেছে। ফলে গ্রামীণ জনপদে নেমে এসেছে এক অন্যরকম উৎসবের আমেজ মাছ ধরার উৎসব। প্রতি বছর বর্ষাকালে এমন দৃশ্য দেখা গেলেও এবার আষাঢ়ের শুরুতেই যে বৃষ্টির পরিমাণ বেড়েছে, তাতে অনেক আগেই মাছ ধরার হিরিক জমে উঠেছে।

স্থানীয়রা জানান, আষাঢ়-শ্রাবণ মাস বর্ষাকাল হলেও এ বছর আষাঢ়েই নেমে এসেছে প্রবল বর্ষণ। আর এই পানিতেই গ্রামবাংলার চিরচেনা মাছ ধরার চিত্র মাঠে-ঘাটে,খালে-বিলে ফিরে এসেছে। প্রতিদিনই জাল, বর্শি,কিংবা বৃত্তি হাতে নিয়ে বের হচ্ছেন শত শত মানুষ।
গতকাল সোমবার দুপুরে নাটুদা ইউনিয়নের চন্দ্রবাস গ্রামের মাছ শিকারী আসাদুল ও জিয়াউর রহমান বলেন,রিমঝিম বৃষ্টিতেও ছোট-বড় নানা প্রজাতির মাছ পড়ে বৃত্তিতে। আর বৃষ্টি থামলেই যখন একটু রোদ ওঠে, তখন তো মাছ পড়ার যেন ধুম পড়ে যায়। মাছ ধরাটা শুধু শখ না, আমাদের কাছে এক আনন্দের উপলক্ষ। আরও জানান, মাছ ধরার সময় পরিবারের গৃহিণীরাও অধীর আগ্রহে অপেক্ষা করেন, কখন মাছ নিয়ে ঘরে ফিরবে স্বজনরা। রান্নাঘরে তখন শুরু হয় নতুন মাছ দিয়ে সুস্বাদু খাবার তৈরির আয়োজন।
সুশীল সমাজের প্রবীণ ব্যক্তিরা বলেন, গ্রামীণ জনজীবনে বর্ষাকালের এই মাছ ধরা যেন এক ঐতিহ্যবাহী মিলনমেলা। এই মাসে চোখ যতদূর যাই দেখি শুধু পানি আর পানি। প্রাচীনকাল থেকেই আষাঢ় শ্রাবণ ঘিরে বাঙালির জীবনে এই সময়টার আলাদা আবেগ রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD