April 17, 2026, 6:53 am
শিরোনাম :
সুন্দরবনে ড্রোনের সহায়তায় অভিযান: বিষ দিয়ে মাছ শিকার পণ্ড, নৌকা ও বিষ জব্দ কানাডার মুলধারার রাজনীতিতে বাঙালী বংশোদ্ভূত মৌলভীবাজারের ডলি বেগম অধ্যক্ষের অবহেলায় ৩৯ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত গাঁজা সেবন ও বহনের অপরাধে নীলফামারী কোর্টের মুহুরী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে মা-ছেলের মৃত্যু কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭ আহত-৬ রশিদপুর উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য বর্ষবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দুর্ভোগের চরম সীমায় তিন ইউনিয়নের মানুষ। সুন্দরবন ও উপকুলীয় এলাকায় কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান ইসলামপুর পৌরসভায় উন্নয়ন ব্যয় নিয়ে বিভ্রান্তি: সংবাদপত্রের প্রতিবেদনের বিপরীতে দাপ্তরিক হিসাবের চিত্র

চুয়াডাঙ্গার আয়োজনে জুলাই পুনর্জাগরণ ২০২৫ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত।

প্রতিবেদকের নাম
  • Update Time : Friday, July 18, 2025
  • 681 সময় দেখুন

চুয়াডাঙ্গার আয়োজনে জুলাই পুনর্জাগরণ ২০২৫ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত।

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

আজ ১৮ জুলাই সকাল ৭ টার সময় জেলা প্রশাসন, চুয়াডাঙ্গার আয়োজনে জুলাই পুনর্জাগরণ ২০২৫ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে । চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রধান ফটকের সামনে থেকে ম্যারাথনটির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে তরুণ সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জুলাই শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে শুরু হওয়া প্রতীকী ম্যারাথনটি চুয়াডাঙ্গা সরকারি কলেজের গেট থেকে যাত্রা শুরু করে নির্ধারিত রুট অতিক্রম করে চুয়াডাঙ্গা সার্কিট হাউসে গিয়ে শেষ হয়।

পুরো পথজুড়ে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল প্রাণবন্ত উচ্ছ্বাস ও উৎসাহ। বিভিন্ন বয়সের মানুষ ম্যারাথনে অংশগ্রহণ করে জাতীয় চেতনা ও ক্রীড়া মনোভাবকে উজ্জীবিত করেন। প্রতিযোগিতা শেষে সার্কিট হাউস প্রাঙ্গণে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক। প্রথম তিনজনকে বিশেষভাবে সম্মাননা প্রদান করা হয়।

এই প্রতীকী ম্যারাথন চুয়াডাঙ্গা জেলার মানুষের মধ্যে দেশপ্রেম ও ক্রীড়াবান্ধব মনোভাব জাগ্রত করবে বলে সংশ্লিষ্ট সবাই আশা প্রকাশ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD