শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে নিত্য প্রয়োজনীয় পণ্য ও খাদ্য সামগ্রীসহ বিভিন্ন দোকানে অভিযানে ২টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা।

প্রতিবেদকের নাম
  • Update Time : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৩৬৮ সময় দেখুন
২৮

চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীসহ বিভিন্ন পণ্যের দোকানে অভিযানে ২টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি : 

চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার উপজেলার বাজার এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।
আজ সকাল ১১ থেকে দুপুর দেড়টার পর্যন্ত পরিচালিত অভিযানে নিত্য প্রয়োজনীয় পণ্য,ঔষধ ও খাদ্য, কীটনাশক, সার বীজ ইত্যাদি বাজার তদারকি করা হয়।
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এই অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি বলেন, এ সময় লাইসেন্স নবায়ন না করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা অনুসারে জনাব মো: সুমন আলীর প্রতিষ্ঠান মেসার্স সুমন বীজ ভান্ডারকে ৩ হাজার টাকা এবং ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য বিহীন পণ্য বিক্রয় করার কারণে শ্রী গৌর দাস এর প্রতিষ্ঠান মেসার্স গুরু দাস স্টোরকে ২ হাজার টাকা সহ সর্বমোট ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং দ্রুততম সময়ে সমস্যাগুলো সমাধানপূর্বক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া বাজারে বিভিন্ন ফলের দোকান, শিশু খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান তদরাকি করা হয়। এসময় মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য/ঔষধ বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান।
সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন এজেন্সির বহিরাঙ্গন অফিসার জনাব সালমা জাহান নিপা, পৌর স্যানিটারি ইন্সপেক্টর জনাব মো মাহফুজ আলম, ক্যাব প্রতিনিধি জনাব মো: রফিকুল ইসলাম ও জেলা পুলিশেরর একটা টীম।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD