শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

চুয়াডাঙ্গায় “জুলাইয়ের মায়েরা” শীর্ষক অভিভাবক সমাবেশ ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত।

প্রতিবেদকের নাম
  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২৬৭ সময় দেখুন
২৮

চুয়াডাঙ্গায় “জুলাইয়ের মায়েরা” শীর্ষক অভিভাবক সমাবেশ ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গায়“জুলাইয়ের মায়েরা” শীর্ষক অনুষ্ঠানের আওতায় অভিভাবকদের সমাবেশ এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
আজ ০২ আগস্ট ২০২৫ শনিবার, সকাল সাড়ে ১০ টার সময় জেলা প্রশাসক, চুয়াডাঙ্গার কার্যালয়ের সম্মেলন কক্ষে “জুলাইয়ের মায়েরা” শীর্ষক অনুষ্ঠানের আওতায় অভিভাবকদের সমাবেশ এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জহিরুল ইসলাম। এ উপলক্ষে “Mothers of July”, “জুলাই অনির্বাণ”সহ ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের পটভূমি, প্রেক্ষাপট ও তাৎপর্য নিয়ে নির্মিত একাধিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা; জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জুলাই শহিদ ও আহত পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, একই দিনে জেলা প্রশাসকের কার্যালয়ের সাহিত্য মঞ্চে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম ছাত্র জনতার জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ৩৩ জুলাই “রেমিট্যান্স যোদ্ধা দিবস” উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার পাশাপাশি প্রবাসী শ্রমজীবী জনগণের অবদানকে সম্মান জানিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভাটি যৌথভাবে আয়োজন করে জেলা প্রশাসন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), প্রবাসী কল্যাণ ব্যাংক এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, চুয়াডাঙ্গা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD