শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা।

প্রতিবেদকের নাম
  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৭৩১ সময় দেখুন
২৫

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
(শামীম রেজা)
আজ ০৩-০৭-২৫ ইং(বৃহস্পতিবার)চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার উপজেলার হাট বোয়ালিয়া বাজার এলাকায় তদারকি মূলক অভিযান পরিচালিত হয়।
আজ সকাল ১১ থেকে দুপুর দেড়টার পর্যন্ত পরিচালিত অভিযানে নিত্য প্রয়োজনীয় পণ্য, ঔষধ ও খাদ্য পণ্যের বাজার তদারকি করা হয়।
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এই অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি বলেন, এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি উৎপাদন ও সংরক্ষণ করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা অনুসারে মো: দিলবার হোসেন প্রতিষ্ঠান মেসার্স হৃদয় মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা ও মো: আব্দুস সুবহান এর প্রতিষ্ঠান মেসার্স সোহাগ মিষ্ঠান্ন ভান্ডারকে ৩০ হাজার টাকা এবং ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারা সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য বিহীন ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করার কারণে মো: নওশাদ বিশ্বাস এর ফার্মেসী মেসার্স বিশ্বাস মেডিকেল কেয়ারকে ১৫ হাজার টাকা সহ সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং দ্রুততম সময়ে সমস্যাগুলো সমাধানপূর্বক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া হাট বোয়ালিয়া বাজারে বিভিন্ন ফলের দোকান, শিশু খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান তদরাকি করা হয়। এসময় মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য/ঔষধ বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব মো: গোলাম ফারুক, ক্যাব প্রতিনিধি জনাব মো: রফিকুল ইসলাম ও জেলা পুলিশেরর একটা টীম।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD