শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

চুয়াডাঙ্গাতে “জুলাই শহিদ স্মৃতি স্তম্ভ” স্থাপনের লক্ষ্যে উপযুক্ত স্থান নির্বাচন সংক্রান্ত সভা অনুষ্ঠিত ।

প্রতিবেদকের নাম
  • Update Time : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৩৭৬ সময় দেখুন
২৮

চুয়াডাঙ্গাতে “জুলাই শহিদ স্মৃতি স্তম্ভ” স্থাপনের লক্ষ্যে উপযুক্ত স্থান নির্বাচন সংক্রান্ত সভা অনুষ্ঠিত ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গাতে “জুলাই শহিদ স্মৃতি স্তম্ভ” স্থাপনের লক্ষ্যে উপযুক্ত স্থান নির্বাচন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৮ জুলাই মঙ্গলবার, সকাল ১১ টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ছাত্র জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে প্রতিটি জেলার ন্যায় চুয়াডাঙ্গাতে “জুলাই শহিদ স্মৃতি স্তম্ভ” স্থাপনের লক্ষ্যে উপযুক্ত স্থান নির্বাচন সংক্রান্ত এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জহিরুল ইসলাম। সভায় নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, চুয়াডাঙ্গা একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ‘জুলাই শহিদ স্মৃতি স্তম্ভ’ সম্পর্কিত প্রস্তাবনা ও পরিকল্পনা উপস্থাপন করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা; জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ; বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ; বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চুয়াডাঙ্গার প্রতিনিধিগণ; এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় স্মৃতি স্তম্ভের তাৎপর্য ও সম্ভাব্য স্থান নির্বাচনের বিষয়টি গুরুত্বের সাথে আলোচনা করা হয়। উপস্থিত সকলে ঐতিহাসিক চেতনাকে ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগ সম্পর্কে অবহিত করার লক্ষ্যে এ প্রকল্প বাস্তবায়নের প্রতি একমত পোষণ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD