শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিয়ে মানুষের দোরগোড়ায় সুলতানা উদ্দিন আরশ

নিলুফা আক্তার নীলা, কুলিয়ারচর প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ সময় দেখুন
৫৩

স্থানীয় সরকার নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষ ণা না হলেও কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বিভিন্ন ইউনিয়নে পুরোদমে বইছে নির্বাচনী হাওয়া। সম্ভাব্য চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীরা ব্যানার, পোস্টার ও বিলবোর্ড সাঁটিয়ে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন।

ইতোমধ্যে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নকে একটি আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি তরুণ সমাজ সেবক সুলতান উদ্দিন আরশ।

১নং ওয়ার্ডের লক্ষ্মীপুর ভাটিপাড়া গ্রামের মরহুম মফিজ উদ্দিনের ছেলে ও গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান শমসের প্রেসিডেন্টের বংশধর তরুণ সমাজ সেবক সুলতান উদ্দিন আরশ নিজেকে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিয়ে প্রতিদিনই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের পাড়ায় পাড়ায়, পথে-প্রান্তরে ও হাট-বাজারে ঘুরে ঘুরে সাধারণ মানুষের সাথে সরাসরি কুশল বিনিময় করছেন। তৃণমূলের মানুষদের সঙ্গে খোলামেলা মতবিনিময় এবং তাদের সুখ-দুঃখ ও নানা সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনছেন। তাঁর এই আন্তরিক উপস্থিতি ও সহমর্মিতার মধ্য দিয়ে সাধারণ ইউনিয়নবাসিদের মাঝে গড়ে উঠছে এক গভীর ভালোবাসা ও গভীর আস্থার সম্পর্ক।

১৯৯৬ সালে ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে পা রাখা অন্যায়ের প্রতিবাদী এই উদীয়মান নেতা দীর্ঘদিন ধরে এলাকার নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে জড়িত। তরুণ ও যুব সমাজের পাশাপাশি প্রবীণ ভোটারদের মাঝেও দিন দিন তাঁর জনপ্রিয়তা বাড়ছে।

এলাকাবাসীর মতে, মৌলিক অধিকার নিশ্চিত করা এবং এলাকার কাঙ্ক্ষিত অবকাঠামোগত পরিবর্তনের জন্য তিনি প্রতিনিয়ত নিরলস কাজ করে যাচ্ছেন।

গণসংযোগকালে সুলতান উদ্দিন আরশ জানান, “শোষিত ও অসহায় মানুষের পাশে থেকে সৎ ও নিষ্ঠার সাথে ইউনিয়নকে সাজানোই তাঁর প্রধান লক্ষ্য।” গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের সামগ্রিক রূপান্তরে তিনি সকল শ্রেণী-পেশার মানুষের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD