শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

খানসামায় ফুটবল বিতরণ, শিক্ষার্থীদের গণিত ক্লাস নিলেন ইউএনও

স্টাফ রিপোর্টার।।
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৫৫ সময় দেখুন
৭০

দিনাজপুরের খানসামা উপজেলার ২নং ভেড়ভেড়ী ইউনিয়নের বিভিন্ন ক্রীড়া সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যক্তির মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় টংগুয়া হাসনাবাদ ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এ ফুটবল বিতরণ করা হয়। এর আগে মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেন খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার। পরে তিনি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং নিজেই একটি গণিত ক্লাস নেন।

ক্লাসে ইউএনও শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে উৎসাহিত করেন।

পরে তিনি ভেড়ভেড়ী ইউনিয়নের বিভিন্ন ক্রীড়া সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যক্তির মাঝে ফুটবল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইয়েদ আহমেদ সেলিম বুলবুল, ২নং ভেড়ভেড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মেহরাজুল আলম সুফি, টংগুয়া হাসনাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান (জিএম), বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় ক্লাবের সদস্য এবং ক্রীড়াপ্রেমী মানুষ।

ফুটবল বিতরণের মাধ্যমে তরুণদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করা এবং মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD