April 16, 2026, 10:26 pm
শিরোনাম :
সুন্দরবনে ড্রোনের সহায়তায় অভিযান: বিষ দিয়ে মাছ শিকার পণ্ড, নৌকা ও বিষ জব্দ কানাডার মুলধারার রাজনীতিতে বাঙালী বংশোদ্ভূত মৌলভীবাজারের ডলি বেগম অধ্যক্ষের অবহেলায় ৩৯ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত গাঁজা সেবন ও বহনের অপরাধে নীলফামারী কোর্টের মুহুরী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে মা-ছেলের মৃত্যু কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭ আহত-৬ রশিদপুর উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য বর্ষবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দুর্ভোগের চরম সীমায় তিন ইউনিয়নের মানুষ। সুন্দরবন ও উপকুলীয় এলাকায় কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান ইসলামপুর পৌরসভায় উন্নয়ন ব্যয় নিয়ে বিভ্রান্তি: সংবাদপত্রের প্রতিবেদনের বিপরীতে দাপ্তরিক হিসাবের চিত্র

ক্লাব বিশ্বকাপের জন্য রোনালদোকে কিনতে চায় কাসাব্লাঙ

প্রতিবেদকের নাম
  • Update Time : Sunday, May 25, 2025
  • 620 সময় দেখুন

ক্লাব বিশ্বকাপের জন্য রোনালদোকে কিনতে চায় কাসাব্লাঙ

নিজস্ব :প্রতিবেদক

ঠিক বিশ্বকাপের মতো করে ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ফিফা। ৩২ দল যুক্তরাষ্ট্রে ১৫ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত এক মাসের এই টুর্নামেন্টে অংশ নেবে। নতুন ফরম্যাটের এই ক্লাব বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদো না থাকলে কি মানায়!

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো পর্যন্ত একটা উপায় বের করার বার্তা দিয়েছেন, ‘ক্লাব বিশ্বকাপে রোনালদো খেলতেই পারে। কিছু ক্লাব বিষয়টি নিয়ে কথা বলছে। তারা ক্লাব বিশ্বকাপ সামনে রেখে তাকে দলে ভেড়াতে আগ্রহী। হাতে আরও কিছু সময় বাকি আছে। দেখা যাক।’

ফিফা প্রেসিডেন্ট এও জানিয়েছেন, ইন্টার মায়ামি রোনালদোকে কেনার চেষ্টা করতে পারে। মেসি ও রোনালদো একই দলের হয়ে খেললে ভক্তরা পছন্দ করবে।

মরক্কোর ক্লাব ওয়েদাদ কাসাব্লাঙ্কা রোনালদোকে দলে নেওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন মরক্কোর ফুটবলার নরদিন আম্রাবাত, ‘এটা সত্য। কাসাব্লাঙ্কার প্রেসিডেন্ট খুবই আশাবাদী। তিনি বড় কিছু নাম নিয়ে কাজ করছেন। রোনালদো তাদের একজন।’ আম্রাবাত হালসিটি থেকে কাসাব্লাঙ্কায় যোগ দিয়েছেন।

ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে সৌদি আরবের ক্লাব আল নাসরের ৩০ জুন চুক্তি শেষ হয়ে যাচ্ছে। ক্লাব বিশ্বকাপে আল নাসর জায়গা পায়নি। রোনালদোর সঙ্গে ক্লাবটি চুক্তি নবায়ন করবে কিনা তাও নিশ্চিত নয়। ক্লাব বিশ্বকাপ ঘিরে বেশ কিছু ক্লাবে সিআরসেভেনের যাওয়ার গুঞ্জন আছে। ইন্টার মায়ামি, ক্লাসাব্লাঙ্কা, ব্রাজিলের বোটাফোগো এর মধ্যে উল্লেখযোগ্য।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD