শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ২৬ সময় দেখুন
৩৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ মহিলা চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় এক নারীর গলা থেকে কৌশলে চুরি করা ২২ ক্যারেটের স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ব্রাহ্মণপাড়া-দুলালপুর সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, উপজেলার দীর্ঘভূমি এলাকার বাসিন্দা সেলিনা বেগম (৫০) স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দিয়ে যাওয়ার সময় তার গলায় থাকা ২২ ক্যারেটের আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন কৌশলে খুলে নিয়ে যায় শামসুন্নাহার (৪০)। চেইনটির আনুমানিক মূল্য ১ লাখ ১৫ হাজার টাকা।

এ ঘটনায় তাজুল ইসলাম (৫৫) বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় মামলা করেন। মামলাটি এফআইআর নং-২২(০৮)২০২৬ হিসেবে পেনাল কোডের ৩৭৯/৪১১ ধারায় রুজু করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. রফিকুল ইসলাম থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শামসুন্নাহারসহ পাঁচ নারীকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার অন্যরা হলেন—মর্জিনা বেগম (৩০), ফুল চাঁন বিবি (৩৩), সাজারা বেগম (২২) ও অজুফা বেগম (২৫)। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের নারী সদস্যের মাধ্যমে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার শামসুন্নাহারের পরিহিত সেলোয়ারের ডান কুঁচি থেকে চুরি যাওয়া স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার নারীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি ও ছিনতাই-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। শামসুন্নাহারের বিরুদ্ধে সাভার থানায়, মর্জিনা বেগমের বিরুদ্ধে আশুলিয়া ও বাসন থানায়, ফুল চাঁন বিবির বিরুদ্ধে সিলেটের গোপালগঞ্জ থানায়, সাজারা বেগমের বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় এবং অজুফা বেগমের বিরুদ্ধে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানায় মামলা রয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেপ্তার পাঁচ আসামিকে আদালতে পাঠানো হয়েছে। সংঘবদ্ধ চোরচক্রের সঙ্গে তাদের সম্পৃক্ততা এবং অন্যান্য ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD