শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

কুমিল্লার বাঙ্গরায় মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালী

ওবায়দুল্লাহ অবিদ ​বাঙ্গরা উপজেলা (কুমিল্লা) প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৬ সময় দেখুন
৭৫

কুমিল্লার বাঙ্গরা উপজেলার ৫ নং পূর্বধইর পশ্চিম ইউনিয়নের হাটাশ গ্রামে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে এক সুধী সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে হাটাশ বাজার এলাকায় স্থানীয় সচেতন সমাজ ও রাজনৈতিক নেতাকর্মীদের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​৫ নং পূর্বধইর পশ্চিম ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এস আর রহিম পারভেজের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মুহুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গরা বাজার থানার তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন।

​সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বশির আহাম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জয়নাল মোল্লা এবং ৫ নং পূর্বধইর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী ময়নাল হোসেন।

​এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেতা মোখলেসুর রহমান হিরন, ইউনিয়ন ছাত্রদল নেতা ইবনে সাইফি, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, বিএনপি নেতা আনোয়ার বাহার এবং আবিদ হোসেন অবিদ।

​সমাবেশে বক্তারা বলেন, “কুমিল্লা-৩ আসনের ৬ বারের সাবেক সংসদ সদস্য ও প্রাক্তন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নির্দেশনা অনুযায়ী যেকোনো মূল্যে মুরাদনগর ও বাঙ্গরাকে মাদকমুক্ত করতে হবে।”

​বক্তারা আরও উল্লেখ করেন যে, এককভাবে প্রশাসনের পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদক সামাজিক ব্যাধি, তাই এটি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক নেতাকর্মী ও সুশীল সমাজসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। এলাকার চিহ্নিত মাদক কারবারিদের তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান তারা। বিশেষ করে তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পরিবার ও সমাজকে সর্বোচ্চ সচেতন থাকার তাগিদ দেওয়া হয়।

​সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। বিভিন্ন সচেতনতামূলক স্লোগান সংবলিত ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে স্থানীয় যুবসমাজ, রাজনৈতিক নেতাকর্মী এবং নানা শ্রেণি-পেশার মানুষ র‍্যালিতে অংশ নেন। র‍্যালিটি হাটাশ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD