শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

কাজিপুরের চরের মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করতে চান- কনকচাঁপা ।

প্রতিবেদকের নাম
  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১১৪৯ সময় দেখুন
৮০

কাজিপুরের চরের মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করতে চান- কনকচাঁপা।

এম রাশেদুল ইসলাম

স্বাধীনতার ৫৫ বছর পর এই প্রথম সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার চর গিরিশ ইউনিয়নে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ অনুষ্ঠান রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে আজ দুই আগস্ট শনিবার সকাল ১০ ঘটিকার সময় অনারম্বর ভাবে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানস্থল কিছু সময়ের মধ্যেই জনসভায় রূপান্তরিত হয়। চর গিরিশ ইউনিয়ন বিএনপি’র আয়োজনে এক থেকে নয়টি ওয়ার্ডের সদস্য নবায়ন ও ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী ওমর কৃষ্ণ দাস সহ-সভাপতি সিরাজগঞ্জ জেলা বিএনপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম রেজা সাবেক সভাপতি কজীপুর উপজেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজমুল হাসান তালুকদার রানা সহ-সভাপতি সিরাজগঞ্জ জেলা বিএনপি, বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রখ্যাত কণ্ঠশিল্পী রোমানা মোর্শেদ কনকচাঁপা যুগ্ম সম্পাদক জাসাস জাতীয় নির্বাহী কমিটি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজীপুর উপজেলা বিএনপি নেতা প্রফেসর আব্দুস সালাম, এডভোকেট রবিউল হাসান, ইউনিয়ন বিএনপি নেতা রাজু হাসা ন তালুকদার, লিমন প্রমূখ। এ সময় কণ্ঠশিল্পী কনকচাঁপা কাজীপুরের চরাঞ্চলের প্রাকৃতিক দৃশ্য দেখে আবেগ তা ড়িত হয়ে যান। তিনি বলেন সুযোগ পেলে চরের মানুষের জন্য তিনি কাজ করতে চান। পি আর পদ্ধতি জনগণ বুঝে না বলে তাদের মতামত ব্যক্ত করেন। বিএনপি ক্ষমতায় গেলে একত্রিশ দফা বাস্তবায়ন হবে বলে দলের অবস্থান ব্যক্ত করেন। বৃষ্টি উপেক্ষা করে এ সময় মনোযোগ দিয়ে বিএনপি নেতাদের বক্তব্য শোনেন জনগণ। এই প্রথম প্রকাশ্যে এরকম একটি অনুষ্ঠান করতে পেরে বিএনপি নেতাকর্মীরা আবেগতাড়িত হয়ে যায়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD