April 17, 2026, 4:04 am
শিরোনাম :
সুন্দরবনে ড্রোনের সহায়তায় অভিযান: বিষ দিয়ে মাছ শিকার পণ্ড, নৌকা ও বিষ জব্দ কানাডার মুলধারার রাজনীতিতে বাঙালী বংশোদ্ভূত মৌলভীবাজারের ডলি বেগম অধ্যক্ষের অবহেলায় ৩৯ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত গাঁজা সেবন ও বহনের অপরাধে নীলফামারী কোর্টের মুহুরী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে মা-ছেলের মৃত্যু কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭ আহত-৬ রশিদপুর উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য বর্ষবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দুর্ভোগের চরম সীমায় তিন ইউনিয়নের মানুষ। সুন্দরবন ও উপকুলীয় এলাকায় কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান ইসলামপুর পৌরসভায় উন্নয়ন ব্যয় নিয়ে বিভ্রান্তি: সংবাদপত্রের প্রতিবেদনের বিপরীতে দাপ্তরিক হিসাবের চিত্র

ঋণগ্রহীতাকে অন্ধকারে তালাবদ্ধ করে রাখলেন বিআরডিবির মাঠকর্মী

প্রতিবেদকের নাম
  • Update Time : Friday, July 11, 2025
  • 306 সময় দেখুন

ঋণগ্রহীতাকে অন্ধকারে তালাবদ্ধ করে রাখলেন বিআরডিবির মাঠকর্মী

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

ঋণের টাকা না পেয়ে ঋণগ্রহীতা নুর নাহার খাতুনকে (৪৭) রাতের অন্ধকারে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কার্যালয়ের বারান্দায় আটকে রাখার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জীবননগর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) মাঠকর্মী হিসেবে আবেদা সুলতানা ১১ বছর যাবৎ কর্মরত রয়েছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার লালচাও থানার ইসলামপুর গ্রামের মতিয়ার হোসেনের স্ত্রী।

মাঠকর্মী আবেদা সুলতানা ২০২৪ সালে জীবননগর উপজেলার বাঁকা গ্রামের মৃত ইব্রাহিম হোসেনের স্ত্রী নুরনাহার খাতুনকে (৪৭) তিন নামে তিন লাখ টাকা ঋণ প্রদান করেন। যার মেয়াদ চলতি বছরের এপ্রিল মাসে শেষ হয়।

কিন্তু অফিস এখনো তার কাছে ২ লাখ ৩০ হাজার টাকা পাওনা রয়েছে। বৃহস্পতিবার তিনি ১০ হাজার টাকা পরিশোধ করার জন্য অফিসে আসেন। কিন্তু মাঠ কর্মী আবেদা সুলতানা ঋণগ্রহীতাকে জানান যেহেতু ঋণের মেয়াদ শেষ তাই এখনই সব টাকা পরিশোধ করতে হবে। এক পর্যায়ে ঋণগ্রহীতা নুরনাহার খাতুন সমুদ্বয় টাকা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় বিআরডিবি অফিসের বারান্দায় রাতের যত অন্ধকারে তাকে তালাবদ্ধ করে রেখে বাসায় চলে যান আবেদা সুলতানা।পরবর্তীতে স্থানীয়রা পুলিশের খবর দিলে পুলিশ এসে ওই বৃদ্ধ মহিলাকে উদ্ধার করে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD