শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

উপজেলা পরিষদ নির্বাচন: কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের জমজমাট গণসংযোগ

কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ সময় দেখুন
৩৩

স্থানীয় সরকার নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষিত না হলেও সম্ভাব্য নির্বাচনের খবরে চাঙ্গা হয়ে উঠেছে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রাজনীতি। হাট-বাজার, পথঘাট আর গুরুত্বপূর্ণ মোড়গুলো ইতিমধ্যে ব্যানার, পোস্টার ও বিলবোর্ডে ছেয়ে গেছে। প্রার্থী ও সমর্থকদের পদচারণায় পুরো উপজেলাজুড়ে এখন পুরোদস্তুর নির্বাচনের আমেজ।

এই নির্বাচনী হাওয়ায় সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন সাবেক সফল ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মো. শহীদ উদ্দিন বাবুল। তিনি কুলিয়ারচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে মাঠে নেমেছেন এবং ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

উপজেলার পূর্ব গাইলকাটা গ্রামের সন্তান মো. শহীদ উদ্দিন বাবুল দীর্ঘদিন ধরে কুলিয়ারচরের রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়। বর্তমানে তিনি কুলিয়ারচর পৌর বিএনপির যুব বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি পৌর যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্বও দক্ষতার সাথে সামলেছেন। দলীয় আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা রাখতে গিয়ে তাকে রাজনৈতিক জীবনে ছয়বার কারাবরণ করতে হয়েছে।

মাঠপর্যায়ের এই প্রবীণ যুব সংগঠক বিশ্বাস করেন তৃণমূলের সুখে-দুঃখে পাশে থাকার রাজনীতিতে। এলাকার সামগ্রিক উন্নয়ন, সাধারণ মানুষের নাগরিক অধিকার নিশ্চিতকরণ এবং উদীয়মান তরুণ সমাজকে সুসংগঠিত করার লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনী ময়দানে সক্রিয় হয়েছেন।

গণসংযোগকালে মো. শহীদ উদ্দিন বাবুল বলেন, “কোনো ব্যক্তিগত পদ-পদবির লোভে নয়, কুলিয়ারচরের সাধারণ মানুষ ও যুবসমাজের অধিকার আদায়ের তাগিদেই আমি মাঠে নেমেছি। নানা প্রতিকূলতার মাঝেও কখনো এলাকার মানুষকে ছেড়ে যাইনি। ইনশাআল্লাহ, জনগণের মূল্যবান সমর্থনে নির্বাচিত হতে পারলে কুলিয়ারচর উপজেলাকে উন্নয়ন, ঐক্য ও অগ্রগতির এক অনন্য রোল মডেলে পরিণত করব।”

প্রতিদিনই উপজেলার বিভিন্ন হাট-বাজার, গ্রাম ও পাড়া-মহল্লায় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করছেন তিনি। এরই অংশ হিসেবে শনিবার বাদ মাগরিব উপজেলার আগরপুর বাসস্ট্যান্ডে নেতা-কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে ব্যাপক গণসংযোগ করেন তিনি। স্থানীয় ভোটার ও তরুণদের মতে, দীর্ঘদিনের রাজপথের ত্যাগ ও নীতিতে অবিচল থাকার কারণে ভাইস চেয়ারম্যান হিসেবে বাবুল এখন তরুণ সমাজের প্রধান পছন্দ। তৃণমূলের সর্বস্তরের মানুষ তাকে আগামী দিনে উপজেলা পরিষদের প্রতিনিধিত্ব করতে দেখতে চান বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD