শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

ইরানে ৩ দিনের জাতীয় শোক ঘোষণা

প্রতিবেদকের নাম
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ৪৮৬ সময় দেখুন
৬৯

ইরানে ৩ দিনের জাতীয় শোক ঘোষণা

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ
ইরানে ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। সাম্প্রতিক সহিংস দাঙ্গায় সাধারণ নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মৃত্যুর পর এ ঘোষণা দেওয়া হয়েছে। ১১ জানুয়ারি (রবিবার) সন্ধ্যায় এ ঘোষণা দেওয়া হয়। ১২ জানুয়ারি (সোমবার) বার্তাসংস্থা তাসনিমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।সরকারি বিবৃতিতে বলা হয়েছে, দেশজুড়ে সরকারবিরোধী ও সন্ত্রাসী গোষ্ঠীর নেতৃত্বে সংঘটিত সহিংস দাঙ্গায় বিপুল সংখ্যক মানুষ নিহত হয়েছে। প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, নিহত ইরানিদের স্মরণে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা শোক পালন করছেন।খবর আইবিএননিউজ।বিবৃতিতে বলা হয়, এই জাতীয় শোক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসনের বিরুদ্ধে ইরানের প্রতিরোধের সময় নিহতদের স্মরণে পালন করা হচ্ছে।

সরকার জানিয়েছে, ইরানি জাতি প্রত্যক্ষ করেছে, কীভাবে দায়ীদের বর্বর সহিংসতা—যা দায়েশের (আইএসআইএল/আইএস) কর্মকাণ্ডের মতো—সাধারণ মানুষ, বাসিজ স্বেচ্ছাসেবক এবং পুলিশ বাহিনীর ওপর চালানো হয়েছে, যার ফলে অনেকেই শহীদ হয়েছেন।

সরকার এই সহিংসতাকে নজিরবিহীন বলে উল্লেখ করে দাবি করেছে, এর পেছনে যুক্তরাষ্ট্রসমর্থিত গোষ্ঠীগুলোর সংশ্লিষ্টতা রয়েছে। একই সঙ্গে ইরান সরকার সহিংসতার জন্য দায়ীদের বিচারের আওতায় আনার এবং জনশৃঙ্খলা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

সাম্প্রতিক দিনগুলোতে রাজতন্ত্রপন্থি দাঙ্গাকারীরা ইরানের বিভিন্ন শহরে সরকারি ও বেসরকারি স্থাপনায় ভাঙচুর চালিয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। এসব হামলায় সাধারণ মানুষ ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত এবং বহু মানুষ আহত হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, রাজতন্ত্রসমর্থক দাঙ্গাকারীরা রাস্তাঘাট অবরোধ, প্রশাসনিক ভবন ও পুলিশ স্টেশনে হামলা চালানোর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সদস্যকে আহত করেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD