শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

আলীখালীতে ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, তবুও অন্ধকারে টেকনাফ

আনোয়ার হোসেন, টেকনাফ উপজেলা প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৪৭ সময় দেখুন
৫৫

দীর্ঘদিন ধরে তীব্র বিদ্যুৎ সংকটে ভুগছে কক্সবাজারের টেকনাফ উপজেলা। দিনের পাশাপাশি রাতেও ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ। ব্যাহত হচ্ছে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যসেবা ও পর্যটন খাত।

এদিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় নাফ নদীর তীরে অবস্থিত টেকনাফ সোলারটেক এনার্জি লিমিটেডের ২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে নিয়মিত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। প্রায় ৮৭ হাজার সোলার প্যানেল নিয়ে গড়ে ওঠা এই প্রকল্পের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, টেকনাফেই বিদ্যুৎ উৎপাদন হলেও সেই বিদ্যুতের সুবিধা থেকে এ অঞ্চলের মানুষ বঞ্চিত। তাদের দাবি, কারিগরি ও নীতিগতভাবে সম্ভব হলে আলীখালী সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের একটি অংশ টেকনাফে সরবরাহ করা হলে চলমান লোডশেডিং অনেকটাই কমানো সম্ভব হতো এবং সাধারণ মানুষের দুর্ভোগও হ্রাস পেত।

স্থানীয় বাসিন্দারা আরও বলেন, উৎপাদনকেন্দ্রের পাশেই বসবাস করেও তারা প্রতিদিন দীর্ঘ সময় বিদ্যুৎবিহীন থাকছেন। তাই টেকনাফের চাহিদা বিবেচনায় বিদ্যুতের বরাদ্দ বৃদ্ধি এবং আলীখালী সৌরবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুতের স্থানীয় ব্যবহারের সম্ভাবনা যাচাই করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

তবে বিদ্যুৎ খাত সংশ্লিষ্টদের মতে, কোনো বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ কোথায় সরবরাহ করা হবে, তা জাতীয় গ্রিডের লোড ব্যবস্থাপনা, সঞ্চালন সক্ষমতা ও সরকারের নীতিমালার ভিত্তিতে নির্ধারিত হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD