April 19, 2026, 2:24 pm
শিরোনাম :
প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে সাবেক চেয়ারম্যান খালেদুজ্জামান জুবেরী কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন কুলিয়ারচরে মা’য়ের মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি সদ্য হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহনকারী পুকাই চন্দ্র বর্মণ গ্রেফতার কিশোরগঞ্জে খেলাকে কেন্দ্র করে টানা দুদিন ধরে সংঘর্ষ,ওসিসহ আহত-২০ প্রাইভেটকার থেকে ৯৬ বোতল বিদেশি মদ জব্দ; টোলপ্লাজা এলাকায় ১,৬০৫ পিস ইয়াবাসহ নারী আটক টাংগাইলের ধনবাড়ীতে গাঁজার গাছসহ নারী গ্রেপ্তার; স্বামী পলাতক অপারেশন ম্যানগ্রোভ শীল্ড: অস্ত্রসহ ডাকাত আটকসহ জেলে উদ্ধার অনেক উপকারী ফল তেতুল কিশোরগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,থানায় মামলা দায়ের সুন্দরবনে ড্রোনের সহায়তায় অভিযান: বিষ দিয়ে মাছ শিকার পণ্ড, নৌকা ও বিষ জব্দ

আবারও সন্মান সূচক ডিগ্রি অর্জন করেছেন ড.মুহাম্মদ ইউনূস।

প্রতিবেদকের নাম
  • Update Time : Thursday, August 14, 2025
  • 330 সময় দেখুন

আবারও সন্মান সূচক ডিগ্রি অর্জন করেছেন ড.মুহাম্মদ ইউনূস

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

আবারও সন্মান সূচক ডিগ্রি পেয়েছেন ড.মুহাম্মদ ইউনূস। মালয়েশিয়ায় তিন দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (১৩ আগস্ট) রাত ৯টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি।
প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বুধবার মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ড. মুহাম্মদ ইউনূস কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

গত সোমবার (১১ আগস্ট) মালয়েশিয়ায় পৌঁছান প্রধান উপদেষ্টা। সফরে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। এই বৈঠকের পর দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক সই করা হয়। বাংলাদেশ থেকে অধিক পরিমানে কর্মী নেয়া, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয় ।এ ছাড়াও মালশিয়াকে , বাংলাদেশে ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করে কর্ম সংস্থান তৈরির বিষয় গূলো গুরুত্ব পায় ।

সফরের প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান থেকে তার সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন। বার বার বাংলাদেশের জন্য সন্মান অর্জন করেছেন, বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টার দায়িত্বে থাকা ড.মুহাম্মদ ইউনূস। বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন তিনি । বাংলাদেশের সকল মানুষের মনে উজ্জ্বল নক্ষত্র হয়ে আছেন তিনি ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD