শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

আন্তর্জাতিক গলফ টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছাড়লেন কুমিল্লার গলফার আফশান আনিস

এ.কে পালাশ কুমিল্লা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৮ সময় দেখুন
৭৯

আন্তর্জাতিক পেশাদার গলফ অঙ্গনে বাংলাদেশের লাল-সবুজের পতাকা তুলে ধরতে মিশর যাচ্ছেন কুমিল্লার কৃতিসন্তান পেশাদার গলফার আফশান আনিস। এশিয়ান ডেভেলপমেন্ট ট্যুরের (ADT) অধীনে মিশরে আয়োজিত দুটি ব্যাক-টু-ব্যাক আন্তর্জাতিক পেশাদার গলফ টুর্নামেন্টে অংশ নেবেন তিনি।উক্ত প্রতিযোগিতায় বিশ্বের ৪০টি দেশ অংশ নিবেন। আফশান আনিস খেলাধুলার পাশাপাশি বর্তমানে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), কুমিল্লা মহানগর শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

শনিবার (১৯সেপ্টেম্বর) সকাল ১০টায় একটি ফ্লাইটে বিমান যোগে তিনি বাংলাদেশ ত্যাগ করেন।
মিশরের কায়রোতে Madinaty Golf Club-এ আগামী ২৩ থেকে ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে Egypt Golf Series ১৩ এবং ২৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর অনুষ্ঠিত হবে Egypt Golf Series ১৪। দুটি টুর্নামেন্টের প্রতিটিতে প্রাইজমানি থাকছে ১ লাখ ২৫ হাজার মার্কিন ডলার ।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এশিয়া, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে ৪০টির বেশি দেশের পেশাদার ও উদীয়মান গলফার এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবেন।
বাংলাদেশের পেশাদার গলফার আফশান আনিস এই দুই টুর্নামেন্টে দেশের প্রতিনিধিত্ব করবেন। দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক গলফে ফেরার পথে মিশরের এই দুটি টুর্নামেন্ট তাঁর জন্য গুরুত্বপূর্ণ একটি অধ্যায়।
পেশাদার গলফের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয় আফশান আনিস বর্তমানে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), কুমিল্লা মহানগরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
আন্তর্জাতিক গলফের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারাকে সম্মানের উল্লেখ করে আফশান আনিস দেশবাসীর কাছে দোয়া ও শুভকামনা চেয়েছেন। দেশের জন্য সম্মানজনক ফলাফল অর্জন এবং বিশ্ব গলফ অঙ্গনে বাংলাদেশের পরিচিতি আরও বিস্তৃত করাই তাঁর লক্ষ্য।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD