শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

আগামীকাল লং মার্চে কোনো বাধা সৃষ্টি হলে আমরা মানবো না : এটিএম আজহারুল ইসলাম

স্টাফ রিপোর্টার রংপুর।
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ সময় দেখুন
৫০

আজ (১৮ সেপ্টেম্বর) শুক্রবার দুপুরে রংপুর মহানগরীর শাপলা চত্বরে দলীয় কার্যালয়ে আগামীকালের ঢাকা টু রংপুর লং মার্চ উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য (এমপি) এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ঢাকা থেকে রংপুরের লং মার্চে কোনো বাধা সৃষ্টি হলে আমরা তা মানবো না। সেই বাধাকে উপেক্ষা করেই রংপুরের দিকে অগ্রসর হবো। সরকারের প্রতি আহ্বান, জনগণের দাবিকে শ্রদ্ধার সঙ্গে মেনে নিন। না হলে আপনারা ফ্যাসিস্ট সরকারের চরিত্রের দিকে চলে যাচ্ছেন। সংখ্যাগরিষ্ঠতার জোরে সংবিধান সংশোধন করে তা জনগণের ওপর চাপিয়ে ক্ষমতায় বসে থাকবেন, সেই দিন শেষ হয়ে গেছে।

এটিএম আজহারুল ইসলাম বলেন, আওয়ামী লীগ ২৬৫ আসন পেয়েছিল। তাদের বন্ধু দেশকে নিয়ে গর্ব করতো। পুলিশ, আর্মিসহ সবাইকে ব্যবহার করেছে। কিন্তু শেষ পর্যন্ত তারা ক্ষমতায় টিকে থাকতে পারে নাই। তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জনগণ বলছে, আওয়ামী লীগ পালিয়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছে, এরা (বিএনপি) পালিয়ে কোথায় আশ্রয় নেবে। এজন্য সরকারকে বলবো আপনার জনগণের কথা কান পেতে শোনেন, জনগণ কি লিখছে দেওয়ালগুলোর দিকে তাকান।  
তিনি আরও বলেন, হাসিনার মতো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে অবহেলা করে ক্ষতিগ্রস্ত হবেন না। দাবি না মানলে জনগণের আকাঙ্ক্ষিত জুলাই সনদ বাস্তবায়ন ক্ষতিগ্রস্ত হবে। দেশবাসীকে জানাতে চাই, আসুন দাবিগুলোর প্রতি সমর্থন দিয়ে শান্তিপূর্ণভাবে লং মার্চ সফল করি। আর সরকারের কাছে দাবি জানাতে চাই, জনগণের চাওয়াকে উপলব্ধি করে আগামী সংসদে সংবিধান সংস্কারের শপথ নিন, অথবা সংবিধান সংস্কারে ঐক্যমতের ভিত্তিতে উদ্যোগ গ্রহণ করুন। যেন স্থায়ীভাবে সমাধানের দিকে আমরা যেতে পারি।  

এটিএম আজহারুল ইসলাম বলেন, দেশে তেলের সংকট হয়েছিল। সরকারি দল, বিরোধীদল মিলে মিটিং করে আমরা দুই দিনের মধ্যে তা সমাধান করেছি। বিদ্যুতের সংকটের সময় জামায়াতের আমির সরকারি দল ও বিরোধীদল মিলে সংকট সমাধানের কথা বলেছিল। কিন্তু সরকারি দল কোনো কর্ণপাত করেনি। সংসদে সম্পত্তি হস্তান্তর আইন পাস হয়েছে। যা ইসলামী শরিয়াহ বিরোধী। সরকার প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেছে। এছাড়া চাঁদাবাজি, দখলবাজিসহ নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড বেড়ে চলেছে। লং মার্চের দাবিগুলো জামায়াতের নয়, এটি জনগণের। তাই জনগণ এ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর-৫ আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী, জামায়াতে ইসলামীর দিনাজপুর-রংপুর অঞ্চলের পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, মহানগর জামায়াতে ইসলামীর আমির এটিএম আজম খান, সেক্রেটারি আনোয়ারুল ইসলাম কাজল, প্রচার ও মিডিয়া সম্পাদক অ্যাডভোকেট কাওছার আলী, এনসিপির জেলা আহ্বায়ক আল মামুন, মহানগর ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক সামসুল হকসহ উপস্থিত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দগণ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD