শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

চুয়াডাঙ্গায় আমার চোখে জুলাই বিপ্লব শীর্ষক কর্মসূচিতে শহিদদের স্মরণে বৃক্ষরোপণ উদ্বোধন

প্রতিবেদকের নাম
  • Update Time : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৯৪০ সময় দেখুন
১০৮

চুয়াডাঙ্গায় আমার চোখে জুলাই বিপ্লব শীর্ষক কর্মসূচিতে শহিদদের স্মরণে বৃক্ষরোপণ উদ্বোধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি :(০৩-০৮-২৫) চুয়াডাঙ্গায় আমার
চোখে জুলাই বিপ্লব” শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে শহিদদের স্মরণে বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ সূচনা করা হয়েছে।
জানা গেছে, আজ ৩ আগস্ট রবিবার, সকাল ১০ টার সময় চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে “তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি” উপলক্ষে “আমার চোখে জুলাই বিপ্লব” শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে শহিদদের স্মরণে বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ সূচনা করা হয়।
চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ এবং প্রদীপন মাধ্যমিক বিদ্যাপীঠের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ কার্যক্রমের অংশ হিসেবে গাছের চারা বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জহিরুল ইসলাম।
উক্ত কর্মসূচির আওতায় প্রতিটি নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে ৫০০টি করে মোট ৩০০০টি গাছের চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে জেলার নতুন প্রজন্মের মাঝে পরিবেশ সংরক্ষণ ও শহিদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জাগ্রত করার প্রয়াস চালানো হচ্ছে।
জেলা প্রশাসক চারা বিতরণকালে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। তিনি পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব, পরিবেশবান্ধব জীবনচর্চা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD