শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

ভারতে অনুপ্রবেশকারী ১৫ বাংলাদেশী নাগরিককে হস্তান্তর।

প্রতিবেদকের নাম
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ২২৬ সময় দেখুন
২৮

চুয়াডাঙ্গা বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে ভারতে অনুপ্রবেশকারী ১৫ বাংলাদেশী নাগরিককে হস্তান্তর

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

(৩১-০৭-২৫) চুয়াডাঙ্গা বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে ভারতে অনুপ্রবেশকারী ১৫ বাংলাদেশী নাগরিককে হস্তান্তর করা হয়েছে।
গতকাল ৩১ জুলাই দুপুর ১ টার সময় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এবং ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে সীমান্ত মেইন পিলার ৭৬ এর নিকট শূন্য লাইনে বিজিবি-বিএসএফ এর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে একটি আনুষ্ঠানিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হাসান এবং ৩২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী সুজিত কুমারসহ সংশ্লিষ্ট কোম্পানি কমান্ডারগণ উপস্থিত ছিলেন।
উক্ত পতাকা বৈঠকে, পূর্বে বিভিন্ন সময়ে বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী ১৫ জন বাংলাদেশী নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বিজিবির নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। হস্তান্তরপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন মহিলা এবং ৭ জন অপ্রাপ্তবয়স্ক রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন সময়ে সীমান্তের বিভিন্ন স্থান দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD