April 17, 2026, 10:02 am
শিরোনাম :
সুন্দরবনে ড্রোনের সহায়তায় অভিযান: বিষ দিয়ে মাছ শিকার পণ্ড, নৌকা ও বিষ জব্দ কানাডার মুলধারার রাজনীতিতে বাঙালী বংশোদ্ভূত মৌলভীবাজারের ডলি বেগম অধ্যক্ষের অবহেলায় ৩৯ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত গাঁজা সেবন ও বহনের অপরাধে নীলফামারী কোর্টের মুহুরী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে মা-ছেলের মৃত্যু কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭ আহত-৬ রশিদপুর উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য বর্ষবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দুর্ভোগের চরম সীমায় তিন ইউনিয়নের মানুষ। সুন্দরবন ও উপকুলীয় এলাকায় কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান ইসলামপুর পৌরসভায় উন্নয়ন ব্যয় নিয়ে বিভ্রান্তি: সংবাদপত্রের প্রতিবেদনের বিপরীতে দাপ্তরিক হিসাবের চিত্র

চুয়াডাঙ্গার দামুড়হুদা বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত।

প্রতিবেদকের নাম
  • Update Time : Monday, July 28, 2025
  • 259 সময় দেখুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

দীর্ঘ ১৮ বছর পর দামুড়হুদা বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার বেলা ১১টার সময় বাজার বণিক সমিতির আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান দামুড়হুদা বাজার বণিক সমিতির প্রধান উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু।

নেতা বলেন, “দীর্ঘ ১৮ বছর দামুড়হুদা বাজার বণিক সমিতির কোনো নির্বাচন হয়নি। শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের আমলে নির্বাচন না দিয়ে ক্ষমতাসীনরা বলে দিতেন অমুক সভাপতি, অমুক সেক্রেটারি। কিন্তু ব্যবসায়ীদের কোনো কথা শোনা হতো না, বাজারের ব্যবসায়ীদের স্বার্থে কোনো কাজ হতো না। এবার বাজার বণিক সমিতির একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন, তাদের সকলকেই আমি শুভেচ্ছা জানাই। সকলের সহযোগিতা না পেলে একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু নির্বাচন হতো না। তাই আমি আশা করি, নবনির্বাচিত কমিটি ব্যবসায়ীদের ভালো-মন্দে পাশে থাকবে এবং সবাই মিলে বাজারের উন্নয়ন করবে।”

দামুড়হুদা বাজার বণিক সমিতির আহ্বায়ক মো. মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির।

বিশেষ অতিথি ছিলেন বাজার বণিক সমিতির উপদেষ্টা ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. মন্টু মিয়া।

নবনির্বাচিত কমিটির সভাপতি জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহ জালাল বাবুকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে একে একে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD