March 2, 2026, 11:13 am
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক নরসিংদীর শিবপুরে শিক্ষকের দুই পা কর্তন অপরাধী আমার ভাই হলেও ছাড় পাবে না এমপি মনজুর এলাহী। জামালপুরে কেন্দুয়া কালিবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের বিশেষ অভিযানে ২ জন আসামীসহ ভারতীয় দানাদার রুপা আটক।

প্রতিবেদকের নাম
  • Update Time : Saturday, July 26, 2025
  • 140 সময় দেখুন

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের বিশেষ অভিযানে ২ জন আসামীসহ ভারতীয় দানাদার রুপা আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি:(২৫-০৭-২৫): চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের বিশেষ অভিযানে ২ জন আসামীসহ ভারতীয় দানাদার রুপা আটক ।
জানা গেছে,চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৬ জুলাই ২০২৫ তারিখ সময় দুপুর ১ টা ৩০ মিনিটে চোরাচালান বিরোধী একটি সফল অভিযান পরিচালনা করে। গোপন সূত্রে জানা যায়, চোরাকারবারীরা ভারত থেকে বাংলাদেশে রুপা পাচারের চেষ্টা করছে। উক্ত তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হাসান রুপা আটকের সার্বিক দিকনির্দেশনা ও পরিকল্পনা প্রনয়ণ করেন। পরিকল্পনা মোতাবেক অধিনায়কের নেতৃত্বে সহকারী পরিচালক মোঃ হায়দার আলী এবং বিজিবির একটি সশস্ত্র চৌকস আভিযানিক দল সীমান্ত মেইন পিলার ৭৭/২-এস হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে দামড়ুহুদা উপজেলাধীন আজিমপুর পাকা রাস্তার পশ্বে ফুড গোডাউনের ভিতর চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। বিশেষ অভিযান পরিচালনাকালে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা গোডাউন এলাকা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলদল ০২জন চোরাকারবারীকে আটক করে। আটককৃত ব্যক্তি (১) মোঃ রাজিউল ইসলাম (৩৭), পিতাঃ ইকরামুল হক, গ্রামঃ পুরাতন বাজার, ডাকঘর+থানাঃ দর্শনা, জেলাঃ চুয়াডাঙ্গা (২) মোঃ সাগর আলী (২১), পিতাঃ মোঃ জামাল উদ্দিন, গ্রামঃ আনোয়ারপুর, ডাকঘর+থানাঃ দর্শনা, জেলাঃ চুয়াডাঙ্গাকে জিজ্ঞাসাবাদ এবং বিশেষ তথ্যের আলোকে বিজিবি আভিযানিক দল গোডাউনটি তল্লাশী করে একটি কাগজের কাটুন উদ্ধার করে যার মধ্যে ১০.৮৩৮ কেজি ভারতীয় দানাদার রুপা পাওয়া যায়। এসময় চোরাকারবারীদের ব্যবহৃত ০২টি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২৬,৫১,৯৫৮/- (ছাব্বিশ লক্ষ একান্ন হাজার নয়শত আটান্ন) টাকা। এ ঘটনায় আটককৃত চোরাকারবারীদের বিরুদ্ধে নায়েব সুবেদার মোঃ এনায়েত হোসেনবাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের পূর্বক চোরাকারবারীদেরকে থানায় হস্তান্তর এবং জব্দকৃত ভারতীয় রুপা চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD