বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সরিষাবাড়ীতে গ্রাম পুলিশ সদস্যদের ১১৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কুলিয়ারচরে ব্যতিক্রমী উদ্যোগে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পবিপ্রবির পরিবহন সংকট নিরসনের লক্ষ্যে বিআরটিসির সাথে চুক্তি স্বাক্ষর বোদায় সিজারিয়ান অপারেশনের পর প্রসূতির মৃত্যু, ক্লিনিকের বিরুদ্ধে তদন্ত ও বিচারের দাবি সুন্দরবনে সাপের কামড়ে এক জেলে হাসপাতালে ভর্তি কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার রামগড়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড, ১০০ টাকা জরিমানা আলোকসজ্জা, প্রদীপ প্রজ্বালন ও ফানুসে উৎসবমুখর বান্দরবান তিন মন্ত্রীর আলোয় রাজার মাঠে ওয়াগ্যোয়াই পোয়ে — ইতিহাস গড়লো বান্দরবান

লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড, ১০০ টাকা জরিমানা

বিএম তারেক, হবিগঞ্জ প্রতিনিধি।।
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ২৮ সময় দেখুন
৩৬

হবিগঞ্জের লাখাই উপজেলায় গাঁজাসহ হাতেনাতে আটক মো. সাইদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
​আজ মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) দুপুরে উপজেলার মোড়াকরি গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। সাজাপ্রাপ্ত সাইদুল ইসলাম মোড়াকরি গ্রামের মৃত কাসেম মিয়ার ছেলে।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরের দিকে স্থানীয় সচেতন ব্যক্তিরা সাইদুল ইসলামকে কয়েক পুরিয়া গাঁজাসহ আটক করেন। পরে খবর পেয়ে লাখাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে নিজেদের হেফাজতে নেয়।
​পরিস্থিতি বিবেচনায় লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাঁকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
​অভিযান পরিচালনার সময় লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ এবং উপপরিদর্শক (এসআই) শাহ আলমসহ একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্ত সাইদুল ইসলামকে কঠোর পুলিশি পাহারায় কারাগারে পাঠানো হয়েছে।
​স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD