মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
আলোকসজ্জা, প্রদীপ প্রজ্বালন ও ফানুসে উৎসবমুখর বান্দরবান তিন মন্ত্রীর আলোয় রাজার মাঠে ওয়াগ্যোয়াই পোয়ে — ইতিহাস গড়লো বান্দরবান জামালপুরে ধর্ষণ মামলায় মক্তব শিক্ষক মুছা মিয়ার যাবজ্জীবন কারাদণ্ড প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ: দেশে-প্রবাসে অসহায় মানুষের পাশে রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয়দানকারী চক্রের ১ সদস্য গ্রেফতার বান্দরবানে মাহা ওয়াগ্যোয়াই পোয়ে উপলক্ষে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত কুমিল্লায় ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণা, আটক-১ আমতলী থানার সাফল্যের স্বীকৃতি, টানা দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ ওসি ইয়াকুব হোসাইন শরনখোলার সোনাতলা গ্যামে ধান ক্ষেতে বাঘের পায়ের ছাপ এলাকায় আতঙ্ক বিরাজ করছে মহালছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, পরিবারের দাবী হত্যা, স্বামী বলছেন আত্মহত্যা

আমতলী থানার সাফল্যের স্বীকৃতি, টানা দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ ওসি ইয়াকুব হোসাইন

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ২৬ সময় দেখুন
৩৬

বরগুনার আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন টানা দ্বিতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। সেপ্টেম্বর ২০২৬ মাসের সামগ্রিক কর্মদক্ষতা ও পারফরম্যান্সের ভিত্তিতে তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে। একই মাসে আমতলী থানার আরও ছয় পুলিশ কর্মকর্তা বিভিন্ন ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন।

জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হয়েছেন আমতলী থানার পুলিশ পরিদর্শক সঞ্জয় কুমার দত্ত। তিনি টানা তৃতীয়বারের মতো এ স্বীকৃতি পেয়েছেন। এ ছাড়া শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন এসআই মো. শওকত হোসেন, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা এসআই তানজিল আলম এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন এএসআই হারাধন চন্দ্র বাইন, এএসআই মো. জসিম উদ্দিন ও এএসআই মো. মাইনুল ইসলাম।

একই থানার সাত কর্মকর্তার এ অর্জনে আমতলী থানার পুলিশ সদস্যদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ স্বীকৃতি তাঁদের পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও সম্মিলিত কর্মপ্রচেষ্টার প্রতিফলন।

টানা দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন মো. ইয়াকুব হোসাইন। পাশাপাশি সম্মানিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, “এ অর্জনের সম্পূর্ণ কৃতিত্ব আমার প্রিয় সহকর্মীদের। তাঁদের আন্তরিকতা, নিরলস পরিশ্রম, পেশাদারিত্ব ও সম্মিলিত প্রচেষ্টাই এ স্বীকৃতির মূল শক্তি।”

তিনি আরও বলেন, উপজেলা প্রশাসন, স্থানীয় রাজনীতিবিদ, সাধারণ জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা এবং সমর্থনের জন্য তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সবার সহযোগিতা ও ভালোবাসা নিয়ে ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে জনসেবায় নিয়োজিত থাকতে চান তিনি।

ওসি বলেন, এ অর্জন তাঁর একার নয়; বরং আমতলী থানার সব সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। আগামী দিনেও আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা নিয়ে কাজ করে যেতে চান তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD