মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
আলোকসজ্জা, প্রদীপ প্রজ্বালন ও ফানুসে উৎসবমুখর বান্দরবান তিন মন্ত্রীর আলোয় রাজার মাঠে ওয়াগ্যোয়াই পোয়ে — ইতিহাস গড়লো বান্দরবান জামালপুরে ধর্ষণ মামলায় মক্তব শিক্ষক মুছা মিয়ার যাবজ্জীবন কারাদণ্ড প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ: দেশে-প্রবাসে অসহায় মানুষের পাশে রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয়দানকারী চক্রের ১ সদস্য গ্রেফতার বান্দরবানে মাহা ওয়াগ্যোয়াই পোয়ে উপলক্ষে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত কুমিল্লায় ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণা, আটক-১ আমতলী থানার সাফল্যের স্বীকৃতি, টানা দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ ওসি ইয়াকুব হোসাইন শরনখোলার সোনাতলা গ্যামে ধান ক্ষেতে বাঘের পায়ের ছাপ এলাকায় আতঙ্ক বিরাজ করছে মহালছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, পরিবারের দাবী হত্যা, স্বামী বলছেন আত্মহত্যা

রাজাপুরে মা ইলিশ রক্ষায় কঠোর অভিযান, জব্দ মা-ইলিশ-নৌকা ও কারেন্ট জাল

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৩৭ সময় দেখুন
৪৫

ঝালকাঠির রাজাপুরে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে বিষখালী নদীতে কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ। ২৫ অক্টোবর ২০২৬ ইং রোজ রোববার দুপুর থেকে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডলের নেতৃত্বে তিনটি দলে বিভক্ত হয়ে নদীর বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। অভিযানে রাজাপুর থানা পুলিশের একটি দল অংশ নেয়। এ সময় ডিমওয়ালা ইলিশমাছ, ইলিশ ধরার নৌকা ও নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার ও জব্দ করা হয়েছে।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশের বংশবিস্তার নির্বিঘ্ন রাখতে নদীতে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে বিষখালী নদীর রাজাপুর অংশে নিয়মিত অভিযান ও নজরদারি চালানো হচ্ছে।
অভিযানে রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ সদস্য সহযোগিতা করেন। মৎস্য বিভাগ ও পুলিশের সমন্বিত এ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার বন্ধে তৎপরতা জোরদার করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল জানান, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও ভবিষ্যৎ প্রজনন নিশ্চিত করতে মা ইলিশ রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিষেধাজ্ঞার সময়ে কেউ যাতে নদীতে মাছ শিকার করতে না পারেন, সে জন্য অভিযান অব্যাহত রয়েছে।
মৎস্য বিভাগ জানিয়েছে, মা ইলিশ রক্ষায় বিষখালী নদীর রাজাপুর অংশে কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD