মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
আলোকসজ্জা, প্রদীপ প্রজ্বালন ও ফানুসে উৎসবমুখর বান্দরবান তিন মন্ত্রীর আলোয় রাজার মাঠে ওয়াগ্যোয়াই পোয়ে — ইতিহাস গড়লো বান্দরবান জামালপুরে ধর্ষণ মামলায় মক্তব শিক্ষক মুছা মিয়ার যাবজ্জীবন কারাদণ্ড প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ: দেশে-প্রবাসে অসহায় মানুষের পাশে রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয়দানকারী চক্রের ১ সদস্য গ্রেফতার বান্দরবানে মাহা ওয়াগ্যোয়াই পোয়ে উপলক্ষে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত কুমিল্লায় ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণা, আটক-১ আমতলী থানার সাফল্যের স্বীকৃতি, টানা দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ ওসি ইয়াকুব হোসাইন শরনখোলার সোনাতলা গ্যামে ধান ক্ষেতে বাঘের পায়ের ছাপ এলাকায় আতঙ্ক বিরাজ করছে মহালছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, পরিবারের দাবী হত্যা, স্বামী বলছেন আত্মহত্যা

আমতলীতে চুরি-ডাকাতি, মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাং দমনে গ্রাম পুলিশকে বিশেষ নির্দেশনা

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৩৩ সময় দেখুন
৫৩

বরগুনার আমতলী উপজেলায় চুরি-ডাকাতি, মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ দমনে গ্রাম পুলিশকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে থানা পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে আমতলী থানা প্রাঙ্গণে বরগুনার পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ চৌকিদারি প্যারেড অনুষ্ঠিত হয়। এতে আমতলী উপজেলার সব ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার।

প্যারেডে গ্রাম পুলিশ সদস্যদের নিজ নিজ এলাকায় চুরি-ডাকাতি প্রতিরোধে রাতের পাহারায় সহযোগিতা, সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি এবং চুরি-ডাকাতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের শনাক্ত করা, নির্জন স্থান, বাঁশঝাড় ও পরিত্যক্ত বাড়িতে মাদক বিক্রি ও সেবনের তথ্য সংগ্রহ, জুয়া ও অনলাইন জুয়া প্রতিরোধ এবং টিকটকের আড়ালে সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ড ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নজরদারিতে রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

শিক্ষাপ্রতিষ্ঠান, বিশেষ করে স্কুল, কলেজ ও মাদ্রাসার আশপাশে ইভটিজিং প্রতিরোধে সতর্ক থাকার পাশাপাশি যেকোনো সহিংসতা, বিশৃঙ্খলা বা গুরুতর অপরাধের তথ্য পাওয়া মাত্র বিট পুলিশ কর্মকর্তা ও থানা পুলিশকে জানানোর নির্দেশনা দেওয়া হয়।

এ সময় দায়িত্ব পালনে অবহেলা কিংবা অপরাধীদের সঙ্গে যোগসাজশের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট গ্রাম পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও সতর্ক করা হয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, “আমতলী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চুরি-ডাকাতি, মাদক, জুয়া ও অনলাইন জুয়া, ইভটিজিং এবং কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশ কাজ করছে। অপরাধ দমনে গ্রাম পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই গ্রাম পুলিশ সদস্যদের নিজ নিজ এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের ওপর নজরদারি রাখতে এবং কোনো অপরাধের তথ্য পেলে দ্রুত থানা পুলিশকে জানাতে নির্দেশনা দেওয়া হয়েছে। থানা পুলিশ ও গ্রাম পুলিশের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD