সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রামগড়ে পূজা মন্ডপ পরিদর্শনে এসআরবি ৭ কোম্পানি কমান্ডার মিজানুর রহমান লাখাইয়ে ফ্যামিলি কার্ড খানা তথ্যভাণ্ডার জরিপ কর্মসূচি ২০২৬-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ​গ্রামাঞ্চলে ব্যাপক সাড়া, সুষ্ঠু ও আনন্দমুখর পরিবেশে চলছে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের কাজ উন্নত চোখের চিকিৎসার জন্য রোগীদের সব খরচ বহন করবে বান্দরবান জোন: লে. কর্নেল সায়েম আহমেদ, আমতলীতে চাওড়া নদীর কচুরিপানা অপসারণ বন্ধ কেন, জানতে চেয়ে জনতার সমাবেশ রামগড়ে মানসিক ভারসাম্যহীন যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ উন্নয়ন, সুশাসন ও গণতন্ত্র নিয়ে ইসলামপুরে সাংবাদিকদের সঙ্গে এমপি বাবুর মতবিনিময় শরণখোলায় ভাড়া বাসা থেকে জুই নামে এক নারীর মরদেহ উদ্ধার,পরকীয়া প্রেমিক পলাতক লেদা ইবনে আব্বাস মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ক্বারী শাকের আহমদের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ২৬ সময় দেখুন
৩৭

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক চারটি বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় চোরাই পণ্য, মাদকদ্রব্য ও আতশবাজি উদ্ধার করেছে থানা-পুলিশ। এসব অভিযানে ১০০ বোতল ভারতীয় অলিভ অয়েল, ১১০ প্যাকেট আতশবাজি ও ট্যাং, ৬০০টি ভারতীয় ওডোমস ক্রিম, চার বোতল হুইস্কি এবং ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোরাচালান ও মাদক মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে উপজেলার নাইঘর মোড়ে একটি বাড়ির ফটকের সামনে পাকা সড়ক থেকে ৪০ প্যাকেট ভারতীয় ট্যাং ও ৬০০টি ওডোমস ক্রিম উদ্ধার করা হয়। এ সময় মো. আলম মিয়া (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেন পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জালাল উদ্দিন ও তাঁর সঙ্গীয় ফোর্স।
বিকেল ৫টা ৩৫ মিনিটে শশীদল রেলস্টেশন-সংলগ্ন তিন রাস্তার মোড়ে একটি চায়ের দোকানের সামনে সড়ক থেকে পরিত্যক্ত অবস্থায় ১০০ বোতল ভারতীয় অলিভ অয়েল ও ৭০ প্যাকেট আতশবাজি উদ্ধার করা হয়। এ অভিযান পরিচালনা করেন এসআই রূপম কুমার সরকার।
এ ছাড়া বিকেল ৩টা ৫০ মিনিটে উপজেলার দেউষ এলাকায় একটি সেতুর পাশের সড়ক থেকে চার বোতল ভারতীয় তৈরি হুইস্কি উদ্ধার করা হয়। এ ঘটনায় অজিত চন্দ্র নমঃ (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এসআই মো. আল-আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অন্যদিকে, সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে শশীদল ইউনিয়নের বাগড়া নোয়াপাড়া এলাকায় আরএমসি ট্রেনিং সেন্টারের সামনে কুমিল্লা-বাগড়া সড়ক থেকে ছয় কেজি গাঁজাসহ টিটু (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এসআই মো. শামীম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।
গ্রেপ্তার আলম মিয়ার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিদলা এলাকায়। অজিত চন্দ্র নমঃ কুমিল্লার বুড়িচং উপজেলার আগানগর এলাকার এবং টিটু ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান আটককৃত আসামীদের বিরুদ্ধে থানায় পৃথক পৃথক মামলা দায়ের শেষে রবিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD