শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপূজায় পামুলীতে বস্ত্র বিতরণ করলেন আবুল বাশার প্রধান টুঙ্গিপাড়ায় শারদীয় দুর্গাপূজা শুরু, পরিদর্শনে ডিআইজি-ডিসি-এসপি ও এমপি জিলানী রাজাপুরের পালট শরীফ বাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আমতলীতে দুর্গোৎসবের প্রস্তুতি পরিদর্শনে ডিআইজি, নিরাপত্তায় জোর হাকিমপুর থানা পুলিশ কর্তৃক হিলিতে বিদেশি মদ সহ ভারতীয় নাগরিক আটক থানচিতে অর্থ বণ্টনে বড় ধরনের অনিয়মের অভিযোগ কুলিয়ারচরে গ্রামবাসীর সাথে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল ফেক আইডি খুলে অপপ্রচার: লাখাইয়ে সালিশে ক্ষমা চাইল অভিযুক্তের পরিবার, ভবিষ্যতে লাখ টাকা জরিমানার হুঁশিয়ারি ​​ বান্দরবানে পার্বত্য মন্ত্রীর সফর, গার্ড অব অনার প্রদান ও পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ

টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ২১ সময় দেখুন
২৬

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক আড়াইটার দিকে উনচিপ্রাং বিওপির বিশেষ টহল দল রমজানের ঘের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন, টেকনাফের উনচিপ্রাং গ্রামের মৃত অছির রহমানের ছেলে অলি হোসেন (৩৭) এবং কুতুবদিয়া গ্রামের নুরুল আহম্মেদের ছেলে মো. মানিক (২২)।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৫ অক্টোবর রাত ২টার দিকে উনচিপ্রাং বিওপির একটি বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে রমজানের ঘের এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে মিয়ানমার থেকে দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দুজনকে আটক করা হয়।

পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি পোটলার ভেতরে খাকি রঙের প্যাকেটে নীল রঙের বায়ুরোধী সাতটি কাট থেকে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে দীর্ঘ তল্লাশিতে অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD