শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আয়োজিত ট্রলি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত।

প্রতিবেদকের নাম
  • Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৬৬৭ সময় দেখুন
৩৪

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আয়োজিত ট্রলি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আয়োজিত ট্রলি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০ টার সময় চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জহিরুল ইসলাম চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আয়োজিত ট্রলি প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে রোগীদের উন্নত, দ্রুত ও সুশৃঙ্খল সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে হাসপাতাল কর্তৃপক্ষের নিকট ১৩টি উন্নতমানের ট্রলি হস্তান্তর করা হয়। পরবর্তীতে আলোচনা সভায় হাসপাতালের সার্বিক সেবা উন্নয়ন ও রোগীবান্ধব পরিবেশ সৃষ্টির উপায় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষভাবে হাসপাতালের সামনের সড়কে যানজট নিরসন, চিকিৎসা সেবার মানোন্নয়ন এবং রোগীদের জন্য আধুনিক ও উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিতকরণের বিষয়ে মতবিনিময় করা হয়।
উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব এম. সাইফুল্লাহ, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীগণ এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD