April 19, 2026, 8:50 am
শিরোনাম :
প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে সাবেক চেয়ারম্যান খালেদুজ্জামান জুবেরী কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন কুলিয়ারচরে মা’য়ের মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি সদ্য হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহনকারী পুকাই চন্দ্র বর্মণ গ্রেফতার কিশোরগঞ্জে খেলাকে কেন্দ্র করে টানা দুদিন ধরে সংঘর্ষ,ওসিসহ আহত-২০ প্রাইভেটকার থেকে ৯৬ বোতল বিদেশি মদ জব্দ; টোলপ্লাজা এলাকায় ১,৬০৫ পিস ইয়াবাসহ নারী আটক টাংগাইলের ধনবাড়ীতে গাঁজার গাছসহ নারী গ্রেপ্তার; স্বামী পলাতক অপারেশন ম্যানগ্রোভ শীল্ড: অস্ত্রসহ ডাকাত আটকসহ জেলে উদ্ধার অনেক উপকারী ফল তেতুল কিশোরগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,থানায় মামলা দায়ের সুন্দরবনে ড্রোনের সহায়তায় অভিযান: বিষ দিয়ে মাছ শিকার পণ্ড, নৌকা ও বিষ জব্দ

রাজশাহীতে নাবিল গ্রুপকে ২ লাখ টাকা জরিমানা

প্রতিবেদকের নাম
  • Update Time : Wednesday, July 23, 2025
  • 643 সময় দেখুন

রাজশাহীতে নাবিল গ্রুপকে ২ লাখ টাকা জরিমানা

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীতে নাবিল গ্রুপকে ২ লাখ টাকা জরিমানা ।
রাজশাহীতে নাবিল গ্রুপের “নাবা পোল্ট্রি অ্যান্ড ডেইরি ফার্ম”-এর বর্জ্য ব্যবস্থাপনার চরম অব্যবস্থাপনা গত দুই দশকে রাজশাহীর পরিবেশকে করছে ভয়াবহভাবে দূষিত। রাজশাহী বিভাগের গ্রামীণ জনপদ এখন আর শুধু ফসলের মাঠ নয়, বিষের ভাগাড়ে রূপ নিচ্ছে। বিশেষ করে নাবিল গ্রুপের মালিকানাধীন “নাবা পোল্ট্রি”-তে খোলা আকাশের নিচে ফেলা হচ্ছে মুরগির বিষ্ঠা ও গবাদিপশুর মলমূত্র। এর ফলে শুধুমাত্র গন্ধ নয়, পানির উৎসও হয়ে পড়ছে বিষাক্ত। মানুষ পড়ছে স্বাস্থ্যের ঝুঁকিতে এবং প্রাণ হারাচ্ছে পরিবেশ।

ইতিপূর্বে জনকণ্ঠ অনলাইন ভার্সনে সংবাদ প্রকাশিত হয়। এর ফলে পরিবেশ অধিদপ্তর নড়ে চড়ে বসে। এরই ধারাবাহিকতায় পরিবেশ অধিদপ্তর রাজশাহী ও গোদাগাড়ী উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নাবিল গ্রুপের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। প্রায় ২ ঘণ্টা সরেজমিন পরিদর্শন করে উক্ত অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে গোদাগাড়ী উপজেলার ঝিকরাপাড়া নাবা (পোল্ট্রি) ফার্ম লি.-কে ১,৯৯,৮০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়। একই সাথে মেসার্স নাইম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নাইমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই শত টাকা অর্থদণ্ড দেওয়া হয়। মোট দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর রাজশাহীর সরকারি পরিচালক বলেন, গোদাগাড়ী প্রশাসন রাজশাহী ও পরিবেশ অধিদপ্তর, রাজশাহীর যৌথ উদ্যোগে নাবা ফার্ম লি. (পোল্ট্রি), ঝিকড়াপাড়া, গোদাগাড়ী, রাজশাহী নামক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মুরগির বিষ্টার দ্বারা পরিবেশ দূষণের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন গোদাগাড়ী সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামসুল ইসলাম এবং প্রসিকিউশন প্রদান করেন মোঃ কবির হোসেন, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, রাজশাহী জেলা কার্যালয়।

এ অভিযানে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১-এর বিধি ৭(৩) লঙ্ঘনের দায়ে দণ্ড (১৫) মোতাবেক মেসার্স নাইম ট্রান্সপোর্ট-এর স্বত্বাধিকারী নাইমকে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শত (দুই শত) টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং নাবা ফার্ম লি. (পোল্ট্রি), ঝিকড়াপাড়া, গোদাগাড়ী, রাজশাহী-কে ১,৯৯,৮০০/- (এক লাখ নিরানব্বই হাজার আটশত) টাকা অর্থদণ্ড করা হয়।

এ সময় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর রাজশাহীর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা।

এ বিষয়ে নাবিল গ্রুপের কর্মকর্তাকে মুঠোফোনে ফোন দিয়ে অর্থদণ্ডের বিষয়ে জানতে চাইলে কিছু না বলে ফোন কেটে দেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD