রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলিয়ারচরে প্রকাশ্য সড়কে জুয়েল হত্যা; ৩ মাসেও অধরা আসামিরা, ক্ষোভ ও হতাশায় পরিবার রামুতে ২০ হাজার ইয়াবাসহ দুই নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ, বিতরণ করা হলো ট্যাব সাজেক গণ অধিকার ফোরামের সাংগঠনিক ব্যর্থতা ঢাকতে সেনাবাহিনীকে জড়িয়ে অপপ্রচার ও দাঙ্গা বাঁধানোর হীন চক্রান্ত দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দের সাথে বান্দরবান জেলা বিএনপির মতবিনিময় সুন্দরবনে অভিযানে হরিণের ফাঁদ ও খালপাটা জালসহ ৬ বন অপরাধী গ্রেফতার, ২টি নৌকা আটক খাগড়াছড়িতে মাতৃ সম্মেলন অনুষ্ঠিত লাখাইয়ে ডাকাতিসহ ৯ মামলার আসামী গ্রেপ্তার লাখাইয়ে বলভদ্র নদীর ভাঙনে বিলীন কৃষ্ণপুর সড়ক চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা প্রেমের টানে ফিনল্যান্ড থেকে সরিষাবাড়ীতে ! ইসলাম গ্রহণ করে সিমিকে বিয়ে করলেন মিকা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ, বিতরণ করা হলো ট্যাব

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ২৭ সময় দেখুন
৩১

সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। তথ্য সংগ্রহ কার্যক্রমকে আরও নির্ভুল, স্বচ্ছ ও গতিশীল করতে প্রশিক্ষণার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে অত্যাধুনিক ইলেকট্রনিক ট্যাব।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের বজ্রকণ্ঠ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী। এতে সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম। উদ্বোধন শেষে সংসদ সদস্য এস এম জিলানী তথ্য সংগ্রহকারীদের হাতে অত্যাধুনিক ইলেকট্রনিক ট্যাব তুলে দেন।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দক্ষতা বৃদ্ধি এবং ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে সংগ্রহ ও সংরক্ষণ নিশ্চিত করা। আধুনিক প্রযুক্তিনির্ভর ট্যাব ব্যবহারের মাধ্যমে তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশিক্ষিত জনবল ও প্রযুক্তির সমন্বয়ে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের মান বাড়বে। পাশাপাশি নির্ভুল তথ্যের ভিত্তিতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের প্রক্রিয়াও আরও সুশৃঙ্খল ও গতিশীল হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD