রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলিয়ারচরে প্রকাশ্য সড়কে জুয়েল হত্যা; ৩ মাসেও অধরা আসামিরা, ক্ষোভ ও হতাশায় পরিবার রামুতে ২০ হাজার ইয়াবাসহ দুই নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ, বিতরণ করা হলো ট্যাব সাজেক গণ অধিকার ফোরামের সাংগঠনিক ব্যর্থতা ঢাকতে সেনাবাহিনীকে জড়িয়ে অপপ্রচার ও দাঙ্গা বাঁধানোর হীন চক্রান্ত দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দের সাথে বান্দরবান জেলা বিএনপির মতবিনিময় সুন্দরবনে অভিযানে হরিণের ফাঁদ ও খালপাটা জালসহ ৬ বন অপরাধী গ্রেফতার, ২টি নৌকা আটক খাগড়াছড়িতে মাতৃ সম্মেলন অনুষ্ঠিত লাখাইয়ে ডাকাতিসহ ৯ মামলার আসামী গ্রেপ্তার লাখাইয়ে বলভদ্র নদীর ভাঙনে বিলীন কৃষ্ণপুর সড়ক চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা প্রেমের টানে ফিনল্যান্ড থেকে সরিষাবাড়ীতে ! ইসলাম গ্রহণ করে সিমিকে বিয়ে করলেন মিকা

প্রেমের টানে ফিনল্যান্ড থেকে সরিষাবাড়ীতে ! ইসলাম গ্রহণ করে সিমিকে বিয়ে করলেন মিকা

আল বিল্লাল খান, জামালপুর প্রতিনিধি।।
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ২১ সময় দেখুন
২৪

প্রেমের কোনো সীমানা নেই, নেই কোনো ভৌগোলিক বাধা। আর তারই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ফিনল্যান্ডের নাগরিক সিমোলা মিকা (৩৮)। সুদূর ফিনল্যান্ড থেকে ভালোবাসার টানে বাংলাদেশে ছুটে এসে, ইসলাম ধর্ম গ্রহণ করে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার শান্তিনা জাহান সিমিকে (২৮) পারিবারিকভাবে বিয়ে করেছেন তিনি। এই ভিনদেশি জামাইকে পেয়ে কনের পরিবার ও পুরো এলাকায় বইছে আনন্দের জোয়ার।
চাঞ্চল্যকর ও সুখকর এই ঘটনাটি ঘটেছে সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে। কনে শান্তিনা জাহান সিমি ওই গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, ফিনল্যান্ডে বসবাসকারী শান্তিনার এক আত্মীয়ের মাধ্যমে মিকার সাথে তাঁর পরিচয় হয়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ও মোবাইল ফোনে কথা বলতে বলতে দুজনের মধ্যে গড়ে ওঠে গভীর প্রেমের সম্পর্ক। প্রায় দীর্ঘদিনের এই ভালোবাসাকে পরিণয়ে রূপ দিতে উভয় পরিবারের সম্মতিতে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন মিকা।
ভালোবাসার মানুষের জন্য নিজের দেশ ছাড়ার পাশাপাশি ধর্ম পরিবর্তনের সিদ্ধান্তও নেন মিকা। বিয়ে উপলক্ষে গত ৯ সেপ্টেম্বর ফিনল্যান্ড সরকার থেকে অনুমতি সনদ সংগ্রহ করেন তিনি। এরপর গত ২ অক্টোবর বাংলাদেশে পা রাখেন। বাংলাদেশে আসার পরদিনই তিনি স্বেচ্ছায় খ্রিস্টধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন। জামালপুর জজ কোর্টে নোটারি পাবলিকের মাধ্যমে নিজের নতুন নাম রাখেন ‘মিকাইল’। পরবর্তীতে ধর্মীয় শরিয়াহ ও রাষ্ট্রীয় আইন মেনে জমকালো আয়োজনে নিবন্ধিত কাজীর মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। শুধু তাই নয়, মানবিক মিকাইল শান্তিনার আগের সংসারের ৫ বছরের সন্তানকেও নিজের সন্তান হিসেবে সানন্দে গ্রহণ করেছেন।
নতুন জীবন শুরু করে এই নবদম্পতি জানান, তাঁরা বর্তমানে অত্যন্ত সুখে আছেন। আগামী ১৮ অক্টোবর মিকাইল ফিনল্যান্ডে ফিরে যাবেন এবং খুব দ্রুত সেখান থেকে শান্তিনা ও তার সন্তানের ভিসার প্রক্রিয়া সম্পন্ন করে তাদের ফিনল্যান্ডে নিয়ে যাবেন। মেয়ের এই নতুন জীবনের সুখে সন্তোষ প্রকাশ করেছেন শান্তিনার বাবা রফিকুল ইসলাম।
এদিকে, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, কোনো বিদেশি নাগরিক এলাকায় এসে বিয়ে করার বিষয়ে থানায় এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পৌঁছায়নি। তবে এই আন্তর্জাতিক বিয়েকে কেন্দ্র করে স্থানীয় উৎসুক জনতা নবদম্পতিকে একনজর দেখতে কনের বাড়িতে ভিড় জমাচ্ছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD