বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
সরিষাবাড়ীতে ভুয়া পুলিশ পরিচয়ে অটো ও মোবাইল ছিনতাই টুঙ্গিপাড়ায় ৩০০ জেলে পরিবার পেল সাড়ে ৭ টন ভিজিএফের চাল মা ইলিশ রক্ষায় জেলেদের জন্য ২২ দিনের নিষেধাজ্ঞা আজ থেকে কার্যকর রংপুর বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৯ জন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু’র সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রামগড় বিজিবির ব্যবস্থাপনায় জব্দকৃত তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস কুলিয়ারচরের হুমায়ুন কবিরসহ দুই মাদক কারবারিকে ভৈরব থেকে গ্রেফতার করেছে ডিবি শ্রীনগরে পূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভায় জামায়াত নেতার উপর বিএনপি নেতাকর্মীদের হামলা, সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা – তীব্র নিন্দা ও প্রতিবাদ জামালপুরে শিল্প ও পণ্য মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন লাখাইয়ে বৃদ্ধা মায়ের খোঁজ নেয় না সন্তানরা,আশ্রয়হীন অবস্থায় বৃদ্ধ ফুলবানু

সরিষাবাড়ীতে ভুয়া পুলিশ পরিচয়ে অটো ও মোবাইল ছিনতাই

নিজস্ব প্রতিবেদক।।
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৩২ সময় দেখুন
৩৬

জামালপুরের সরিষাবাড়ীতে ভুয়া পুলিশ পরিচয়ে এক ব্যক্তির অটো গাড়ি ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে।
রোববার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার সিমলা বাজার পাইলট উচ্চ বিদ্যালয় এর সামনে থেকে ভুয়া পুলিশ পরিচয়ে অটো ও মোবাইল ছিনতাই করে নিয়ে যায়।

ভুক্তভোগী সোহাগ মিয়া ওই গ্রামের বাসিন্দা মনোয়ার হোসেনের ছেলে। অভিযোগ রয়েছে, সংঘবদ্ধ চক্রের সদস্যরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে সোহাগ মিয়াকে ভয়ভীতি দেখিয়ে তার একটি অটো গাড়ি ও মোবাইল ফোন নিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগী বিষয়টি স্থানীয়দের জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভুক্তভোগী সোহাগ মিয়া তার অটো গাড়ি ও মোবাইল ফোন উদ্ধারের পাশাপাশি ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, পুলিশ পরিচয় ব্যবহার করে এমন অপরাধ সংঘটিত হলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হতে পারে। তারা ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD