বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সরিষাবাড়ীতে ভুয়া পুলিশ পরিচয়ে অটো ও মোবাইল ছিনতাই টুঙ্গিপাড়ায় ৩০০ জেলে পরিবার পেল সাড়ে ৭ টন ভিজিএফের চাল মা ইলিশ রক্ষায় জেলেদের জন্য ২২ দিনের নিষেধাজ্ঞা আজ থেকে কার্যকর রংপুর বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৯ জন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু’র সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রামগড় বিজিবির ব্যবস্থাপনায় জব্দকৃত তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস কুলিয়ারচরের হুমায়ুন কবিরসহ দুই মাদক কারবারিকে ভৈরব থেকে গ্রেফতার করেছে ডিবি শ্রীনগরে পূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভায় জামায়াত নেতার উপর বিএনপি নেতাকর্মীদের হামলা, সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা – তীব্র নিন্দা ও প্রতিবাদ জামালপুরে শিল্প ও পণ্য মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন লাখাইয়ে বৃদ্ধা মায়ের খোঁজ নেয় না সন্তানরা,আশ্রয়হীন অবস্থায় বৃদ্ধ ফুলবানু

টুঙ্গিপাড়ায় ৩০০ জেলে পরিবার পেল সাড়ে ৭ টন ভিজিএফের চাল

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৩০ সময় দেখুন
৩৩

মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের নদীতে মাছ ধরা থেকে বিরত রাখতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩০০ নিবন্ধিত জেলে পরিবারের মাঝে সরকারি খাদ্যসহায়তা হিসেবে সাড়ে ৭ মেট্রিক টন ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টা থেকে উপজেলার পাটগাতী, ডুমুরিয়া ও কুশলী ইউনিয়ন এবং টুঙ্গিপাড়া পৌরসভার নির্ধারিত বিতরণকেন্দ্রে এ খাদ্যসহায়তা বিতরণ কার্যক্রম শুরু হয়। উপজেলা খাদ্যগুদামে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দিদারুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছার, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজহারুল ইসলাম, পাটগাতী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুভাষ চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, টুঙ্গিপাড়ার মধুমতি, বাঘিয়ার ঘাট ও দাড়িয়ার কুল নদীসহ বিভিন্ন নদ-নদীতে ইলিশের বিচরণ রয়েছে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর দিবাগত মধ্যরাত থেকে ২৯ অক্টোবর মধ্যরাত পর্যন্ত ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

চাল বিতরণের আগে জেলেদের নিয়ে সচেতনতামূলক সভা করেন ইউএনও মো. দিদারুল আলম। তিনি নিষেধাজ্ঞার পুরো ২২ দিন নদীতে মাছ ধরা থেকে বিরত থাকার জন্য জেলেদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মাছ ধরলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

সংশ্লিষ্টরা জানান, নিষেধাজ্ঞার সময়ে জেলেদের জীবিকা নির্বাহে সহায়তা দিতে সরকার এ খাদ্যসহায়তা দিচ্ছে। সরকারি সহায়তার মাধ্যমে জেলেদের সাময়িক সংকট মোকাবিলার পাশাপাশি মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

চাল বিতরণকালে মৎস্য বিভাগের কর্মকর্তারা জেলেদের সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানান। একই সঙ্গে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ আহরণ, পরিবহন, বিক্রি ও মজুতের বিরুদ্ধে আইনানুগ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।

মৎস্য বিভাগের কর্মকর্তারা বলেন, ইলিশের উৎপাদন ও প্রজনন বাড়াতে নিষেধাজ্ঞা কার্যকরভাবে বাস্তবায়নের বিকল্প নেই। এ সময় জেলেদের সহযোগিতা ও সচেতনতাই মা ইলিশ রক্ষার অন্যতম চাবিকাঠি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD