সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পসংলগ্ন বক্কর মেম্বার রাস্তার মাথা এলাকায় এ অভিযান চালানো হয়।
এপিবিএন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি মোটরসাইকেল থেকে ইসমাইল ওরফে ‘কানকাটা ইসমাইল’ (৩৯), এখলাছ মিয়া (২৮) ও ওসমান সরোয়ার (২৩)-কে আটক করা হয়। তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ইসমাইল নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের বাসিন্দা। তার বিরুদ্ধে টেকনাফ থানায় হত্যা ও অন্যান্য ধারায় দায়ের করা তিনটি মামলায় ওয়ারেন্ট রয়েছে বলে জানিয়েছে এপিবিএন।
অন্য দুই গ্রেপ্তার ব্যক্তি এখলাছ মিয়া ও ওসমান সরোয়ার উখিয়ার পালংখালী এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধেও উখিয়া থানায় পৃথক মামলা রয়েছে।
গ্রেপ্তার তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


Leave a Reply