বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শরণখোলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ঝালকাঠিতে শতগুণে গুণান্বিত দরিদ্র এক নারী কণ্ঠশিল্পী বাউল ছালমা থানচিতে পর্যটকবাহী ল্যান্ডক্রুজার খাদে, নিহত ২; আহত -৫ জেনুইন পরিবারের ৩ দিন ৩ রাতের বিশাল সুন্দরবন ক্রুজশীপ ট্যুর (২০২৬) হবিগঞ্জে ‘ছেলের হাতে’ বাবা খুন টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইসমাইল ওরফে ‘কানকাটা ইসমাইল’সহ তিনজনকে গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএনের নয়াপাড়া ক্যাম্পের সদস্যরা পঞ্চগড়ে রিকশাচালক হত্যা মামলায় সাবেক এমপি মুক্তা কারাগারে পবিপ্রবি ভিসির ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় পরিদর্শন বান্দরবানে সেনাবাহিনীর ২ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন, কয়েক হাজার পাহাড়ি-বাঙালির চিকিৎসা সেবা গ্রহণ খানসামায় বিশ্ব শিক্ষক দিবস পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানে সেনাবাহিনীর ২ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন, কয়েক হাজার পাহাড়ি-বাঙালির চিকিৎসা সেবা গ্রহণ

প্রতিবেদকের নাম
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৩৯ সময় দেখুন
৪৫

বান্দরবানে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ২ দিনব্যাপী বিনামূল্যে বিশেষায়িত মেডিকেল ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার ৬ অক্টোবর বান্দরবানের ঐতিহাসিক রাজার মাঠে এই ক্যাম্পেইনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়ন ও ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, মোহাম্মদ আরিফুল ইসলাম, এএফডব্লিউসি, পিএসসি, এসপিপি।

এসময় তিনি ক্যাম্প পরিদর্শন করেন এবং চিকিৎসা নিতে আসা রোগীদের সাথে কথা বলেন।

সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ড. সরফরাজ হায়দার, রিজিয়নের জিএস-২ মেজর পারভেজ রহমান, মেজর সায়েমসহ সেনাবাহিনীর স্টাফ অফিসারবৃন্দ।

বান্দরবান রিজিয়নের সার্বিক ব্যবস্থাপনায় এবং ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের তত্ত্বাবধানে আয়োজিত এই ক্যাম্পে সামরিক ও বেসামরিক মিলে সর্বমোট ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন।

এই দুই দিনে মেডিসিন, শিশু, গাইনি ও প্রসূতি, চর্ম ও যৌন, চক্ষু, সার্জারি এবং নাক-কান-গলা বিভাগে কয়েক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ প্রদান করা হয়।

পরিদর্শন শেষে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, আজ এই ঐতিহাসিক রাজার মাঠে আমাদের ২ দিনব্যাপী বিশেষায়িত মেডিকেল ক্যাম্পেইনের সমাপনী দিনে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। “শুধু নিরাপত্তা নয়, পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নই আমাদের লক্ষ্য। প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশেষায়িত স্বাস্থ্যসেবা সহজলভ্য করতেই আমাদের এই উদ্যোগ। জনকল্যাণে সেনাবাহিনীর এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের চিকিৎসক দলকে এবং ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সকে, যাদের অক্লান্ত পরিশ্রমে এই ক্যাম্প সফল হয়েছে।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর সোমবার সকাল ৯টায় রাজার মাঠে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়েছিল।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD