শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

মাটিরাঙ্গায় শিক্ষকের থাপ্পড়ে তৃতীয় শ্রেণির ছাত্র হাসপাতালে ভর্তি

প্রতিবেদকের নাম
  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২৪৭ সময় দেখুন
২৫

মাটিরাঙ্গায় শিক্ষকের থাপ্পড়ে তৃতীয় শ্রেণির ছাত্র হাসপাতালে ভর্তি

মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধিঃ(মোহাম্মদ ফরিদ)

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় মর্মান্তিক এক ঘটনা ঘটেছে। মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র রিফাত (৮) শিক্ষকের মারধরের শিকার হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব ফারুক হোসেন তাকে শারীরিকভাবে শাস্তি দেন, যার পরিণতিতে ছাত্রটি অসুস্থ হয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, বিদ্যালয়ে সামান্য এক বিষয়ে বকাঝকা করার পর শিক্ষক ফারুক হোসেন রিফাতকে বেশ কয়েকটি থাপ্পড় মারেন। এতে রিফাত মাথা ঘুরে পড়ে যায় এবং শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়। পরবর্তীতে তাকে দ্রুত মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রিফাতের পরিবারের দাবি, এই অমানবিক ঘটনার জন্য দায়ী শিক্ষকের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক। এ বিষয়ে স্থানীয় প্রশাসন এবং শিক্ষা কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

এদিকে ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন এবং শিক্ষাঙ্গনে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি তুলেছেন।

এই বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD