রংপুরের তারাগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টি—এনসিপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ৩০সেপ্টেম্বর ২০২৬ তারিখে রংপুর জেলা জেলা আহ্বায়ক কমিটির অনুমোদনের মাধ্যমে তারাগঞ্জ উপজেলা এনসিপির এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
অনুমোদিত কমিটিতে মিজানুর রহমানকে আহ্বায়ক সিরাজুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া মোতাসিম বিল্লাহ স্বপনকে সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন জয়নাল আবেদিন আফান , মাসুম বিল্লাহ ও মাহমুদুল হাসান।
এদিকে ছদর উদ্দিন আহমেদকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং মুসা আলম , মাসুদ রানা সরদার ,ছেনার আলী ও মশিউর রহমান বাচ্চুকে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে।
কমিটিতে কামরুজ্জামান হাসুকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। যুগ্ন সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন শাহ মোঃ রবিউল ইসলাম ও ওবায়দুল হক । মুক্তিযোদ্ধা ও জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক খাদেমুল ইসলাম এবং আব্দুল আলিম, নূর মোহাম্মদ, নওয়াব আলী,খেতাব উদ্দিন,জয়তুন,বিনয় ও নুরুল্লাহ হককে সদস্য করা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি—এনসিপির রংপুর জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক আল মামুন ও সদস্য সচিব আবু রেজা মোঃ আব্দুল্লাহ এর স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদনপত্রে বলা হয়েছে, আগামী ছয় মাসের মধ্যে মধ্যে তারাগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে এনসিপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য রংপুর জেলা আহ্বায়ক কমিটির কাছে উপস্থাপন করতে হবে।
নতুন আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে তারাগঞ্জ উপজেলায় এনসিপির সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত করার প্রক্রিয়া শুরু হলো। পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর উপজেলা পর্যায়ে দলটির সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


Leave a Reply