শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

রংপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার রংপুর।
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ সময় দেখুন
৫০

ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ; অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ প্রতিপাদ্যে রংপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে আজ (২৮ সেপ্টেম্বর) সোমবার সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রংপুর জেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

উক্ত সভায় সভাপতির বক্তব্যে রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান জানান, তথ্য অধিকার আইন সম্পর্কে এখনো সাধারণ মানুষের একটি বড় অংশ অবগত নন। তাই এ আইন সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ব্যাপক প্রচারের উদ্যোগ নিতে হবে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সঠিক ও নির্ভুল তথ্য জনগণের সামনে তুলে ধরাই সাংবাদিকদের মূল দায়িত্ব। সংবাদ পরিবেশনের আগে তথ্য যথাযথভাবে যাচাই করতে হবে, যাতে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে না পড়ে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ গুজব বা অপতথ্য ছড়ালে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারি দপ্তরগুলোর ওয়েবসাইট নিয়মিত হালনাগাদ রাখার আহ্বান জানান।

উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. রমিজ আলম বলেন, ডিজিটাল যুগে সরকারি সেবা ও তথ্য দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি ভুল ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার রোধে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, সরকারি বিভিন্ন দপ্তরের ওয়েবসাইট, ডিজিটাল প্ল্যাটফর্ম, প্রতিবেদন ও অন্যান্য সরকারি তথ্যসূত্রে নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হচ্ছে। এসব তথ্য সহজ ও সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়া জরুরি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য যাচাই ছাড়া প্রচার না করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

উক্ত অনুষ্ঠানে রংপুর টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মো. আলমগীর কবির তথ্য অধিকার আইন এবং রংপুর জেলার সরকারি অফিসগুলোর ওয়েবসাইট হালনাগাদ-সংক্রান্ত তথ্যচিত্র উপস্থাপন করেন।

উন্মুক্ত আলোচনায় সরকারি প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটে হালনাগাদ তথ্য প্রকাশ এবং তথ্য অধিকার বিষয়ে ব্যাপক প্রচারের ওপর গুরুত্বারোপ করা হয়।

উক্ত আলোচনাসভায় সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD